মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

দেশ পরিচালনায় সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে: বিরোধীদলীয় নেতা

জামায়াতের আমীর শফিকুর রহমান

দেশ পরিচালনায় বর্তমান বিএনপি সরকার প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও  শফিকুর রহমান।

শুক্রবার (৩১ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়; বরং দেশের ১৮ কোটি মানুষের সম্মিলিত সংগ্রামের ফল। তাই এ অর্জনের কৃতিত্ব সবাইকে ভাগ করে নেওয়ার আহ্বান জানান তিনি।

সরকারের কর্মসংস্থান নীতিরও সমালোচনা করে জামায়াত আমীর দাবি করেন, যুবকদের চাকরির সুযোগ সৃষ্টি করার প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিবর্তে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির সংস্কৃতি বিস্তারের সুযোগ তৈরি হয়েছে।

এ সময় তিনি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

স্কাই টাইমস / এমএ / ৩১ জুলাই

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

দেশ পরিচালনায় সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে: বিরোধীদলীয় নেতা

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x