মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

গাজায় নিরস্ত্রীকরণ চুক্তির দাবি ট্রাম্পের, নীরব হামাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গাজায় হামাসসহ সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্রীকরণের লক্ষ্যে একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে গাজা একটি নতুন ফিলিস্তিনি সরকারের অধীনে পরিচালিত হবে। তিনি বলেন, নতুন প্রশাসন ফিলিস্তিনি জনগণের কল্যাণে কাজ করবে এবং একটি আন্তর্জাতিক শান্তি উদ্যোগের সঙ্গে সমন্বয় করে অঞ্চলটির পুনর্গঠন ও স্থিতিশীলতা নিশ্চিত করার চেষ্টা করবে।

তিনি আরও দাবি করেন, নিরস্ত্রীকরণ সম্পন্ন হওয়ার পর ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। এরপর নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনীর সহযোগিতায় আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবে। একই সঙ্গে ইসরায়েলের নিরাপত্তাও নিশ্চিত হবে এবং গাজাকে আর হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প জানান, এই উদ্যোগটি গত অক্টোবরে তার মধ্যস্থতায় সম্পন্ন হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিকতার অংশ। তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। গত সপ্তাহের শেষ দিক থেকে হামাসের প্রতিনিধিরা মিসরের রাজধানী কায়রোয় অবস্থান করছেন। সেখানে মিসর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আলোচনা চলছে। হামাসের এক কর্মকর্তা, যিনি পরিচয় প্রকাশ করতে চাননি, জানিয়েছেন যে আলোচনা ইতিবাচক পরিবেশে এগোচ্ছে এবং এতে অগ্রগতি হচ্ছে।

স্কাই টাইমস / এমএ / ৩১ জুলাই

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x