সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

দুর্নীতি, ঘুষ, আমলাতান্ত্রিকতা আগের মতো রয়ে গেছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং পরবর্তী জাতীয় নির্বাচনের পরও প্রশাসনে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। দুর্নীতি, ঘুষ এবং আমলাতান্ত্রিক মানসিকতার অনেক কিছুই আগের মতো রয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকারে দায়িত্ব নেওয়ার পর তার অভিজ্ঞতা হতাশাজনক। তিনি দাবি করেন, যারা আগে ঘুষ নিত, তারা এখনও সুযোগ পেলেই একই কাজ করছে। পাশাপাশি সাধারণ মানুষের সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা ব্যক্তিদের আচরণেও তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন, অনেকেই এখন জুলাই আন্দোলনের সমর্থক হিসেবে নিজেদের উপস্থাপন করছেন, অথচ তারা অতীতে পুরোনো ব্যবস্থারই অংশ ছিলেন। তার ভাষায়, শুধু মানুষের পরিচয় বা অবস্থান বদলেছে, কিন্তু মানসিকতার পরিবর্তন হয়নি।

বিএনপির মহাসচিব বলেন, তিনি আন্তরিকভাবে রাষ্ট্রীয় ব্যবস্থায় বাস্তব পরিবর্তন দেখতে চেয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত সেই পরিবর্তনের প্রতিফলন দেখতে না পেরে তিনি হতাশ।

তিনি বলেন, কেবল সরকার পরিবর্তন করলেই হবে না; প্রশাসন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সমাজের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন। তা না হলে জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ দেওয়া মানুষের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে না।

তবে সমালোচনার পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আস্থা প্রকাশ করেন। তার মতে, প্রধানমন্ত্রী রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনার জন্য আন্তরিকভাবে কাজ করছেন এবং নতুন দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা করছেন।

মির্জা ফখরুল রাজনৈতিক দল, প্রশাসন ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, মেধাভিত্তিক এবং তরুণবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তবেই জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ বাস্তবায়িত হবে।

আলোচনা সভাটি রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রকাশিত একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এ কে এম আবদুল হাকিম এবং বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরীসহ অন্যরা বক্তব্য দেন।

স্কাই টাইমস/  এমএ/ ৩০ জুলাই

বিষয় : বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দুর্নীতি, ঘুষ, আমলাতান্ত্রিকতা আগের মতো রয়ে গেছে: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x