মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

তিন প্রতিবন্ধীর চাকরির স্বপ্ন পূরণ করলেন তারেক রহমান

তিন প্রতিবন্ধী নারীর হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিনজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির হাতে সরাসরি চাকরির নিয়োগপত্র তুলে দিয়ে স্বপ্ন পূরণ করেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

নিয়োগপ্রাপ্তরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নিয়োগপত্র হাতে পেয়ে তিনজনই আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, এটি শুধু একটি চাকরি নয়, বরং নতুন জীবন ও নতুন সম্ভাবনার সূচনা।

জানা গেছে, জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আয়শা আক্তার পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। হাত না থাকায় তিনি মুখ দিয়ে নিয়োগপত্র গ্রহণ করেন।

একইভাবে জন্ম থেকেই দুই হাতবিহীন নীলা খাতুনও পা দিয়ে লেখালেখি করে স্নাতকোত্তর শেষ করেছেন। তাকে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে দৃষ্টিপ্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, তিন প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল। নিয়োগপত্র প্রদান শেষে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্কাই টাইমস/ এমএ/ ৩০ জুলাই

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

তিন প্রতিবন্ধীর চাকরির স্বপ্ন পূরণ করলেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x