মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

আবারো সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা করলো বিএনপি

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে সারজিস আলম অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা এনসিপির গাড়িবহরে হামলা চালিয়েছেন। হামলায় একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।”

তবে এ ঘটনার বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করাও সম্ভব হয়নি।

স্কাই টাইমস / এমএ / ৩০ জুলাই

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x