মিয়ানমার বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ এবং মালয়েশিয়ায় অবস্থানরত আরও ৫ হাজার রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, দীর্ঘদিনের কূটনৈতিক আলোচনার ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে।
বুধবার (২৯ জুলাই) এক জনসভায় দেওয়া বক্তব্যে আনোয়ার ইব্রাহিম জানান, আন্তর্জাতিক মহলে মিয়ানমারের সামরিক সরকারের সমালোচনা থাকলেও দেশটির সঙ্গে কার্যকর কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার সুফল পাওয়া গেছে।
তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ এবং মালয়েশিয়ায় থাকা ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়ে দেশটির সম্মতি আদায় করা হয়েছে। তার ভাষায়, এ ধরনের জটিল সংকট সমাধানে ধৈর্যশীল ও কার্যকর কূটনীতির বিকল্প নেই।
রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বহু বছর ধরে আঞ্চলিক উদ্যোগ চললেও নিরাপত্তা, নাগরিকত্বের নিশ্চয়তা এবং প্রত্যাবর্তনকারীদের সুরক্ষা নিয়ে মতপার্থক্যের কারণে কার্যকর অগ্রগতি হয়নি। মিয়ানমার অতীতে বড় পরিসরে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে অনাগ্রহ দেখিয়েছিল, ফলে বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখো রোহিঙ্গার প্রত্যাবাসন বারবার স্থগিত হয়েছে।
একই অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, জনশৃঙ্খলা বিঘ্নিত হলে রোহিঙ্গাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তিনি দেশটির পুলিশ মহাপরিদর্শককে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
আনোয়ার ইব্রাহিম বলেন, অতীতে মালয়েশিয়া থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি, কারণ মিয়ানমার তাদের গ্রহণে রাজি ছিল না। সে কারণে মালয়েশিয়া সরকারকে তাদের নির্ধারিত স্থানে রাখার ব্যবস্থা করতে হয়েছিল।
তিনি মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের স্থানীয় আইন-কানুন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, ব্যবসা-বাণিজ্য, যান চলাচল কিংবা আবাসিক এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে। আইন ভঙ্গ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
তবে বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাব্য সময়সূচি, প্রক্রিয়া বা বাস্তবায়নের বিষয়ে এখনো মিয়ানমারের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ফলে এই প্রত্যাবাসন কার্যক্রম কবে এবং কীভাবে শুরু হবে, তা এখনো স্পষ্ট নয়।
স্কাই টাইমস/ এমএ/ ৩০ জুলাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬