মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

৫ মাসে তারেক রহমান একজন কিশোরের চোখ কেড়ে নিয়েছেন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ৫ মাসের মধ্যেই তারেক রহমান একজন কিশোরের চোখ কেড়ে নিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনা ২৪ এর জুলাই মাসে ছাত্র-জনতার চোখ কেড়ে নিয়েছিল। আর তারেক রহমানের সরকার ৫ মাসের মাথায় একজন কিশোরের চোখ কেড়ে নিয়েছেন

সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক আরো বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক সংস্কারের পথে না গিয়ে আগের মতোই কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা বজায় রাখছে। তাঁর দাবি, এতে দেশে রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতার পরিবেশ আরও বাড়ছে।

বুধবার (২৯ জুলাই) রাতে হবিগঞ্জে দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ—গণতন্ত্র, বৈষম্যহীন রাষ্ট্র, সংস্কার ও বিচার প্রতিষ্ঠার দাবিতে এনসিপি দেশজুড়ে কর্মসূচি পালন করছে। সেই কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে গেলে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর ভাষ্য, হামলায় কয়েকজন আহত হয়েছেন এবং একজন কিশোর গুরুতরভাবে চোখে আঘাত পেয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, হামলার পরও জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, অভিযোগ গ্রহণে বিলম্ব হওয়ায় দলটি পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত রেখে মামলা দায়েরের ওপর গুরুত্ব দেয়। পরে পুলিশ অভিযোগ গ্রহণ করে এবং দ্রুত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দেয় বলে জানান তিনি।

স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নাহিদ ইসলাম দাবি করেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হলেও হবিগঞ্জের ঘটনায় তার ব্যত্যয় ঘটেছে। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান তিনি।

এনসিপি আহ্বায়ক বলেন, কোনো রাজনৈতিক নেতার বক্তব্য আইনবিরোধী হলে তার বিচার প্রচলিত আইন অনুযায়ী হওয়া উচিত। রাজনৈতিক মতভেদের জবাবে হামলা বা সহিংসতা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশের উদ্দেশে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যদি নিরপেক্ষতার প্রমাণ দিতে চায়, তবে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় বিচারহীনতার সংস্কৃতি আরও শক্তিশালী হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

প্রেস ব্রিফিংয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতুসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

স্কাই টাইমস/ এমএ/ ২৯ জুলাই

বিষয় : এনসিপি নাহিদ ইসলাম হবিগঞ্জ

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

৫ মাসে তারেক রহমান একজন কিশোরের চোখ কেড়ে নিয়েছেন: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x