মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

প্রতিমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি/ভিডিও এআই নয় : ডিসেন্টের প্রতিবেদন

দ্যা ডিসেন্টের প্রতিবেদন

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক নারীকে সঙ্গে নিয়ে ধারণ করা ছবি ও ভিডিওকে এআই-নির্মিত বলে দাবি করা হলেও, সেই দাবির সঙ্গে ভিন্ন তথ্য প্রকাশ করেছে একটি অনুসন্ধানী সংবাদমাধ্যম।

বুধবার (২৯ জুলাই) প্রকাশিত ডিজিটাল অনুসন্ধানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট-এর এক প্রতিবেদনে বলা হয়, বিষয়টি যাচাই করতে পঞ্চগড় ও ঢাকার একাধিক সাংবাদিকের কাছ থেকে প্রতিমন্ত্রীর সঙ্গে এক নারীর ২০ সেকেন্ডের একটি শব্দহীন ভিডিও, পাঁচটি স্থিরচিত্র এবং কয়েকটি হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশট সংগ্রহ করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সংগৃহীত ভিডিও ও ছবিগুলোর রেজুলেশন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সংস্করণের তুলনায় উন্নত ছিল।

প্রতিবেদন অনুযায়ী, সংগৃহীত কনটেন্টগুলো একাধিক এআই শনাক্তকরণ টুল দিয়ে পরীক্ষা করা হলেও এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

অনুসন্ধানের অংশ হিসেবে হোয়াটসঅ্যাপের একটি স্ক্রিনশটে থাকা একটি বাংলাদেশি মোবাইল নম্বর ও শাড়ি পরা এক নারীর ছবি বিশ্লেষণ করা হয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট নম্বরটি একটি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত, যা এক অমুসলিম নারীর নামে নিবন্ধিত। পরবর্তী অনুসন্ধানে জানা যায়, ওই নারীর বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের একই গ্রামে, যেখানে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদেরও গ্রামের বাড়ি।

প্রতিবেদনে আরও বলা হয়, সংশ্লিষ্ট মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে এক নারী ফোন রিসিভ করেন এবং নিজের পরিচয় দেন, যা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্যের সঙ্গে মিলেছে। পরে ভাইরাল হওয়া হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটে থাকা ছবিটি তাকে পাঠানো হলে তিনি সেটি নিজের ছবি বলে স্বীকার করেন। তবে তার দাবি, ছবিটি ওই কথোপকথনে কীভাবে যুক্ত হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

এর আগে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং পঞ্চগড় জেলা বিএনপির নেতারা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওকে এআই-নির্মিত এবং ভুয়া বলে দাবি করেছিলেন। তবে দ্য ডিসেন্ট-এর অনুসন্ধানে সেই দাবির পক্ষে কোনো প্রযুক্তিগত প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্কাই টাইমস / এমএ / ২৯ জুলাই

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

প্রতিমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি/ভিডিও এআই নয় : ডিসেন্টের প্রতিবেদন

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x