মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৭ হাজারের বেশি শিক্ষার্থী

প্রতীকী ছবি

বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ২০১৯ সালের শুরু থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। একই সময়ে দেশের বিভিন্ন সড়কে মোট প্রাণহানি হয়েছে ৪৮ হাজার ৭১৩ জনের। অর্থাৎ, মোট নিহতদের প্রায় ১৫ শতাংশই শিক্ষার্থী।

সম্প্রতি রোড সেফটি ফাউন্ডেশন (আরএসএফ) প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, নিহত শিক্ষার্থীদের মধ্যে ৩ হাজার ৩২৮ জন ছিলেন ৫ থেকে ১৭ বছর বয়সী স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী। অন্যদিকে ৪ হাজার ৩৬ জন ছিলেন ১৮ থেকে ২৫ বছর বয়সী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বিশ্লেষণে দেখা যায়, মোট নিহত শিক্ষার্থীর ৩ হাজার ৮৪১ জন মোটরসাইকেলের চালক বা আরোহী ছিলেন। এছাড়া ৫১৯ জন সাইকেল বা রিকশায় চলাচলের সময় প্রাণ হারান। আর ১৫৪ জনের মৃত্যু হয় অটোরিকশার চাকার সঙ্গে ওড়না বা পোশাক জড়িয়ে দুর্ঘটনার কারণে।

সড়কের ধরন অনুযায়ী সবচেয়ে বেশি শিক্ষার্থী নিহত হয়েছেন আঞ্চলিক সড়কে। এসব সড়কে প্রাণ হারিয়েছেন ২ হাজার ১৪৯ জন, যা মোট শিক্ষার্থী মৃত্যুর প্রায় ২৯ শতাংশ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৫ থেকে ১২ বছর বয়সী অনেক শিশু স্কুলে যাওয়া-আসার পথে বা বাড়ির আশপাশে খেলাধুলার সময় অটোরিকশা, মোটরসাইকেল কিংবা পণ্যবাহী যানবাহনের ধাক্কায় মারা গেছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় এ ধরনের দুর্ঘটনা তুলনামূলক বেশি ঘটেছে।

বছরভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ২০১৯ সালে ৬৯৩ জন শিক্ষার্থী নিহত হন। ২০২০ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭১৯ জনে এবং ২০২১ সালে ৯৩৬ জনে। ২০২২ সালে সর্বোচ্চ ১ হাজার ৩৮৫ জন শিক্ষার্থী প্রাণ হারান। এরপর ২০২৩ সালে ১ হাজার ১৫৩ জন, ২০২৪ সালে ১ হাজার ৭৩ জন এবং ২০২৫ সালে ১ হাজার ১৪ জন নিহত হন। চলতি বছরের প্রথম ছয় মাসেই প্রাণ হারিয়েছেন আরও ৩৯১ জন শিক্ষার্থী।

একই সময়ে অসতর্কভাবে রেললাইন পার হওয়া বা হেডফোন ব্যবহার করে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় আরও ১ হাজার ২৩৭ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরএসএফের মতে, সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের প্রাণহানির পেছনে রয়েছে নানা কারণ। এর মধ্যে রয়েছে ত্রুটিপূর্ণ সড়ক ও অনিরাপদ যানবাহন, সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতার অভাব, শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর নিরাপত্তা শিক্ষা না থাকা, তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ না করা এবং পরিবহন খাতে দুর্বল তদারকি।

পরিস্থিতির উন্নয়নে সংস্থাটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সড়ক নিরাপত্তা কর্মসূচি আয়োজন, শিক্ষকদের প্রশিক্ষণ, পরীক্ষায় সড়ক নিরাপত্তা–সংক্রান্ত প্রশ্ন অন্তর্ভুক্ত করা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক সচেতনতামূলক প্রচার, ঝুঁকিপূর্ণ যানবাহন অপসারণ, স্কুল-কলেজ এলাকার নিরাপত্তা জোরদার এবং অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানো রোধে কঠোর আইন প্রয়োগের সুপারিশ করেছে।

প্রতিবেদনে ২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর গড়ে ওঠা নিরাপদ সড়ক আন্দোলনের কথাও স্মরণ করা হয়েছে। আরএসএফের পর্যবেক্ষণ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দেশের সড়ক পরিবহন খাতে স্থায়ী শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়নি এবং কার্যকর সংস্কারের অভাবে দুর্ঘটনা ও প্রাণহানি এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে।

স্কাই টাইমস/ এমএ/ ২৮ জুলাই

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x