জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, শিক্ষক নিয়োগে দলীয় বিবেচনার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
এই সময় তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ইতিহাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবদান বিশেষভাবে স্মরণীয়। তাঁর মতে, এ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কোনো ফুটনোটে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই; বরং তা একটি স্বতন্ত্র অধ্যায়ের দাবি রাখে।
রোববার (২৭ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত ‘জুলাই: রক্তঋণের উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, অতীতে যখনই গণতন্ত্র বা জনগণের স্বার্থবিরোধী কোনো পরিস্থিতি তৈরি হয়েছে, তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। ছাত্ররাজনীতিতে সক্রিয় থাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্দোলনের সাফল্য নিয়ে এক ধরনের ইতিবাচক প্রতিযোগিতা ছিল এবং সে ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বারবার সফলতার পরিচয় দিয়েছে।
তিনি আরও বলেন, গত প্রায় দেড় দশকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দেশের অন্যতম সক্রিয় ক্যাম্পাস ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশেষ করে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সমান্তরালভাবে আন্দোলন গড়ে তোলেন। সাভার অঞ্চলের ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতেও বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তিনি।নবীন শিক্ষার্থীদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের মাধ্যমে পরিবর্তনের পথ তৈরি হলেও এখন প্রয়োজন রাষ্ট্র ও প্রতিষ্ঠান গঠনের কাজ এগিয়ে নেওয়া। বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক কাঠামোয় সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, উপাচার্য ও শিক্ষক নিয়োগে স্বচ্ছ ও নিয়মভিত্তিক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং দলীয় বিবেচনায় নিয়োগের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জিয়াউদ্দিন আয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আব্দুল্লাহ আল আমিন, এমপি আরিফুল ইসলাম আদীব, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলামসহ বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
স্কাই টাইমস/ এমএ/ ২৭ জুলাই
বিষয় : এনসিপি নাহিদ ইসলাম

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬