মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তার প্রথম নিউ ইয়র্ক সফর এবং প্রথমবারের মতো তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, যা আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফরকালে বিভিন্ন রাষ্ট্র ও সরকারের প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং আন্তর্জাতিক বিভিন্ন কর্মসূচিতেও অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্কাই টাইমস / এমএ / ২৭ জুলাই

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x