মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সশস্ত্র বাহিনীর সঙ্গে স্যালুট জানানোকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা আলোচনা-সমালোচনার জবাবে এক ফেসবুক পোস্ট দিয়েছেন তিনি।
গভীর রাতে দেয়া পোস্টে তিনি বলেন, তাঁর বাবা একজন গেরিলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার ছিলেন এবং তিনি নিজেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করেছেন। তাই বিষয়টি নিয়ে মুখরোচক আলোচনা বা তামাশা করার মানসিকতাকে তিনি অস্বাভাবিক বলে মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গ উঠলেই শ্রদ্ধাবোধ থেকে তাঁর হাত স্বতঃস্ফূর্তভাবে স্যালুটে উঠে যায়। তাঁর ভাষ্য, তিনি যে স্যালুট দিয়েছেন, তা বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতিই সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে।
তিনি আরও বলেন, এটি একটি গণতান্ত্রিক দেশ এবং ব্যক্তিগত ইচ্ছা ও বিশ্বাস থেকেই তিনি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানিয়েছেন। ভবিষ্যতেও যতবার ইচ্ছা হবে, যখন প্রয়োজন মনে করবেন, ততবারই তিনি তাঁদের প্রতি একইভাবে শ্রদ্ধা জানাবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সমালোচনার প্রসঙ্গ টেনে ইশরাক বলেন, দেশের কিছু মানুষের অতিরিক্ত সংবেদনহীনতা সত্যিই দুর্ভাগ্যজনক। তাঁর মতে, সম্মান প্রদর্শনের বিষয়টি নিয়ে বিদ্রূপ করা দুঃখজনক, যেখানে অসম্মানকে অনেক সময় প্রশ্রয় দেওয়া হয়।
বিবৃতির শেষাংশে তিনি সবার জন্য দোয়া করে বলেন, "আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।"
স্কাই টাইমস/ এমএ/ ২৭ জুলাই
বিষয় : বিএনপি প্রতিমন্ত্রী ইশরাক ইশরাক হোসেন স্যালুট

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬