ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। তদন্ত-সংশ্লিষ্ট নথির বরাতে জানা গেছে, হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজনদের পালাতে সহায়তার অভিযোগে অভিযুক্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক কাউন্সিলর মো. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়ে ভিন্ন নামে সরকারি পরিচয়পত্র সংগ্রহ করেছেন।
ডেইলি ওয়াদায় প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, বাপ্পী ভারতে গিয়ে মো. মহিউদ্দিন চৌধুরী নামে আধার (Aadhaar) ও প্যান (PAN) কার্ড সংগ্রহ করেছেন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, তারা ভারতীয় সরকারি যাচাই পোর্টালের মাধ্যমে এসব নথির সত্যতা মিলিয়ে দেখেছে।
প্রতিবেদন অনুযায়ী, বাপ্পী ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছেন বলে তদন্তকারীদের দাবি।
বাংলাদেশি পাসপোর্টের তথ্য অনুযায়ী, মো. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর জন্ম ৫ জুলাই ১৯৮৩ সালে ঢাকায়। তার পিতার নাম মো. নজরুল ইসলাম চৌধুরী মন্টু এবং মাতার নাম খুরশিদা বেগম।
অন্যদিকে ভারতীয় আধার কার্ডে তার নাম উল্লেখ করা হয়েছে মো. মহিউদ্দিন চৌধুরী। সেখানে পিতার নাম দেওয়া হয়েছে মো. নজরুলউদ্দিন চৌধুরী। জন্মসাল ১৯৮৮ উল্লেখ থাকলেও জন্মদিন ও মাস (৫ জুলাই) বাংলাদেশি নথির সঙ্গে মিলে গেছে। আধার কার্ডে পশ্চিমবঙ্গের কলকাতার খিদিরপুর এলাকার একটি ঠিকানা ব্যবহার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এছাড়া একই পরিচয়ে ভারত সরকারের আয়কর বিভাগের একটি PAN কার্ড ইস্যুর তথ্যও পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।
তবে এসব পরিচয়পত্র বৈধভাবে নেওয়া হয়েছে, নাকি জাল বা ভুয়া তথ্যের ভিত্তিতে সংগ্রহ করা হয়েছে—সেটি এখনও তদন্তাধীন। এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে পুরানা পল্টনের কালভার্ট রোড এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ছয় দিন পর তিনি মারা যান।
তদন্তে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদকে কথিত শ্যুটার এবং যুবলীগ কর্মী আলমগীর শেখকে মোটরসাইকেল চালক হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, ঘটনার রাতেই তারা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বলছে, অভিযুক্তদের সীমান্ত পাড়ি দেওয়ার পুরো প্রক্রিয়ায় সমন্বয়ের ভূমিকা পালন করেন বাপ্পী। তদন্তকারীদের দাবি, তিনি ভারত থেকে ফোনে তার ভগ্নিপতি আমিনুল ইসলামকে নির্দেশ দেন সীমান্ত-সংশ্লিষ্ট এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে দুইজনকে দ্রুত পার করে দেওয়ার ব্যবস্থা করতে।
পরে আমিনুল ইসলাম ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন এবং সীমান্ত পারাপারের জন্য ৫ হাজার টাকা পাঠান বলে অভিযোগ তদন্তকারীদের।
এ ঘটনায় আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছে আদালত।
পুলিশ জানিয়েছে, মোবাইল ফোনের কল রেকর্ড ও অবস্থানসংক্রান্ত তথ্যসহ বিভিন্ন ডিজিটাল প্রমাণ তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ পর্যন্ত এই হত্যা মামলায় পুলিশ ও র্যাব মিলিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।
স্কাই টাইমস/ এমএ/ ২৬ জুলাই
বিষয় : ওসমান হাদী হাদি হত্যা কাউন্সিলর বাপ্পি

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬