রাষ্ট্রপতির পদত্যাগের ঘোষণার পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাঁর বিচারের দাবি তুলেছে— এ বিষয়ে চ্যানেল ওয়ানের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি বলেন, “দূর, এগুলো বাদ দেন। এগুলো পাত্তা দিই না। এগুলো নিয়ে চিন্তা করে কী লাভ?”
তিনি বলেন, “আজকে বলছে নাকি? আমি যেদিন সংসদে ভাষণ দিয়েছি, সেদিনও বলেছে। ৫ আগস্ট থেকেই বলছে। আবার আমার হাত থেকেই শপথ নিয়েছে, আমি নিয়োগ দিয়েছি, আমি উপদেষ্টা বানিয়েছি। উপদেষ্টা হওয়ার দেড় মাস পরও আমার সঙ্গে দেখা করে গেছে, আমার প্রশংসা করে গেছে। এখন বললে আমি কী করব? কারও মুখ তো বন্ধ করা যায় না।”
বিচারের দাবি প্রসঙ্গে রাষ্ট্রপতি আরও বলেন, “আর কিসের বিচার করবে? কিসের? সংবিধানের ৫১ অনুচ্ছেদ পড়ে দেখুক।”
পদত্যাগে কোনো রাজনৈতিক চাপ ছিল কি না— এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি বলেন, “আমি শারীরিক কারণেই পদত্যাগ করেছি।”
এই সময় সাংবাদিক জানতে চান, লন্ডনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে আলোচনা হয়েছে কিনা? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “লন্ডনে গিয়ে কথা বলতে হবে কেন? বাংলাদেশ থেকে কি দিল্লিতে কথা বলা যায় না?”
চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা রয়েছে কি না জানতে চাইলে রাষ্ট্রপতি বলেন, “আছে। একটু সুস্থ হয়ে নেই। ১০–১২ দিন পর দেখা যাক।”
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই এনসিপি রাষ্ট্রপতির অভিশংসন ও গ্রেফতারের দাবি জানিয়ে আসছেন। শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেও সংগঠনটি ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে গ্রেফতারের দাবি জানান।
স্কাই টাইমস/ এমএ/ ২৪ জুলাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬