মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

‘রাষ্ট্রপতির পদত্যাগ, নির্বাসন থেকে ফেরার আগে একা হয়ে গেলেন হাসিনা’

বাংলাদেশের সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ঘটনাটিকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরেছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স, মালয়েশিয়ার দ্য স্টার এবং ভারতের একাধিক সংবাদমাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। পাশাপাশি হংকংভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্ট তাদের প্রতিবেদনে রাষ্ট্রপতির পদত্যাগের ঘটনাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছে।

রয়টার্স তাদের প্রতিবেদনে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন।

অন্যদিকে বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের সময়ে দায়িত্ব পাওয়া রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। প্রতিবেদনে তার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সম্পর্কের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

মালয়েশিয়ার দ্য স্টার জানিয়েছে, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দায়িত্ব ছেড়েছেন।

ভারতের সংবাদমাধ্যম নিউজ-১৮ও একই প্রসঙ্গ তুলে ধরে জানিয়েছে, শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মোহাম্মদ সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরও তার সরকারের সময় নিয়োগ পাওয়া রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন দায়িত্বে বহাল ছিলেন। তার পদত্যাগকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

স্কাই টাইমস / এমএ / ২৪ জুলাই

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x