মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

রাষ্ট্রপতি চুপ্পুর গ্রেপ্তার দাবি এনসিপির

প্রতীকী ছবি

রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের খবর প্রকাশের পর তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির শীর্ষ নেতারা পৃথক প্রতিক্রিয়ায় দাবি করেন, "ফ্যাসিবাদের দোসর সাহাবুদ্দিন চপ্পুকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।"

এনসিপির নেতারা অভিযোগ করেন, মো. সাহাবুদ্দিন চুপ্পু বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকরভাবে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনায় নীরব ভূমিকা পালন করেছেন। তাদের ভাষ্য, এসব ঘটনার জন্য তার ভূমিকা তদন্তের আওতায় আনা প্রয়োজন।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ এক ফেসবুক পোস্টে লিখেন, অবিলম্বে ফ্যাসিবাদের দোসর মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে। এই পোস্টে তিনি #Arrestchuppu হ্যাশটেগ ব্যবহার করেন। 

এনসিপির আরেক নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, No safe exit for Chuppu. Don't betray the blood of the martyrs.

দলটির নেতারা বলেন, "ফ্যাসিবাদের দোসরদের বিচারের বাইরে রাখলে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অবিলম্বে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করতে হবে।"

এদিকে সন্ধ্যায় সংবাদ সম্মেলন থেকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনও সদ্যসাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। 

স্কাই টাইমস/ এমএ/ ২৪ জুলাই 

বিষয় : এনসিপি রাষ্ট্রপতির পদত্যাগ রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চপ্পু

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

রাষ্ট্রপতি চুপ্পুর গ্রেপ্তার দাবি এনসিপির

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের খবর প্রকাশের পর তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির শীর্ষ নেতারা পৃথক প্রতিক্রিয়ায় দাবি করেন, "ফ্যাসিবাদের দোসর সাহাবুদ্দিন চপ্পুকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।"

এনসিপির নেতারা অভিযোগ করেন, মো. সাহাবুদ্দিন চুপ্পু বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকরভাবে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনায় নীরব ভূমিকা পালন করেছেন। তাদের ভাষ্য, এসব ঘটনার জন্য তার ভূমিকা তদন্তের আওতায় আনা প্রয়োজন।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ এক ফেসবুক পোস্টে লিখেন, অবিলম্বে ফ্যাসিবাদের দোসর মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে। এই পোস্টে তিনি #Arrestchuppu হ্যাশটেগ ব্যবহার করেন। 

এনসিপির আরেক নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, No safe exit for Chuppu. Don't betray the blood of the martyrs.

দলটির নেতারা বলেন, "ফ্যাসিবাদের দোসরদের বিচারের বাইরে রাখলে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অবিলম্বে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করতে হবে।"

এদিকে সন্ধ্যায় সংবাদ সম্মেলন থেকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনও সদ্যসাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। 

স্কাই টাইমস/ এমএ/ ২৪ জুলাই 

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x