রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে আজ বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত সংসদ সচিবালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
পদত্যাগপত্রে রাষ্ট্রপতি উল্লেখ করেন, আমি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনিজনিত জটিলতায় ভুগছি। সম্প্রতি Autonomic Neuropathy রোগ ধরা পড়ায় সাংবিধানিক দায়িত্ব পালন করা আমার পক্ষে কঠিন হয়ে পড়েছে। তাই সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা করছি।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির পদত্যাগ-সংক্রান্ত সিদ্ধান্ত এবং পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে। তবে সংবাদ সম্মেলনের আগে পদত্যাগের কারণ বা অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের খবরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট মহল পরিস্থিতির দিকে নজর রাখছে।
বিকেল ৫টার সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্কাই টাইমস/ এমএ/ ২৪ জুলাই
বিষয় : রাষ্ট্রপতির পদত্যাগ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬