আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো এ আমন্ত্রণপত্র ইতোমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ভারতের পাঠানো আমন্ত্রণপত্র পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রহণ করেছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ব্রিকসের সদস্য রাষ্ট্র না হলেও বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, ব্রিকস সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি আমন্ত্রিত দেশগুলোর প্রতিনিধিরাও অংশ নিয়ে বৈশ্বিক অর্থনীতি, উন্নয়ন সহযোগিতা এবং বহুপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করে থাকেন।
স্কাই টাইমস/ এমএ/ ২৩ জুলাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬