২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদে থাকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে তার কাছেই শপথ নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। পরে ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারও রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ গ্রহণ করে দায়িত্ব নেয়।
গত দুই বছরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানালেও বিএনপি সে অবস্থান নেয়নি। বরং তাকে দায়িত্বে রাখার পক্ষে ভূমিকা রেখেছিল দলটি। তবে সাম্প্রতিক সময়ে সেই অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
বঙ্গভবনের একাধিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, চলতি মাসের শুরুতে সরকারিভাবে রাষ্ট্রপতিকে পদত্যাগের বিষয়ে মৌখিক বার্তা দেওয়া হয়। এরপর তিনি কিছু সময় চান। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, শুক্রবার দুপুরের মধ্যে জাতীয় সংসদের স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র পাঠাতে পারেন।
পারিবারিক সূত্রের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শারীরিকভাবে অসুস্থ। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা শেষে তার স্নায়ুজনিত জটিলতা ধরা পড়েছে। এ কারণে পদত্যাগের পর স্ত্রীকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
এদিকে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, গত ৯ মে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে গিয়ে ১৮ মে দেশে ফেরেন রাষ্ট্রপতি। ওই সফরের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ফোনে কথা হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। পরে বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে এলে তাকে পদত্যাগের বার্তা দেওয়া হয় বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসব তথ্যের বিষয়ে সরকার বা রাষ্ট্রপতির কার্যালয় থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তাকে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বিধান রয়েছে।
স্কাই টাইমস / এমএ / ২৩ জুলাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬