মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলমান আলোচনার মধ্যে এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি চাইলে স্বাস্থ্যগত, ব্যক্তিগত বা অন্য যেকোনো কারণে পদত্যাগ করতে পারেন। তবে এ বিষয়ে সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে অর্থ মন্ত্রণালয়ে কক্সবাজারের উন্নয়নসংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি শারীরিক অবস্থার কথা উল্লেখ করে সরকারকে পদত্যাগের ইচ্ছা জানিয়েছেন কি না—এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি সরকারকে জানানোর বাধ্যবাধকতা নেই। সংবিধান অনুযায়ী, তিনি পদত্যাগ করতে চাইলে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেই তা কার্যকর হওয়ার প্রক্রিয়া শুরু হয়।

তিনি আরও জানান, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য বা সিদ্ধান্ত দেওয়া হয়নি। সংবাদমাধ্যমে যেভাবে এ বিষয়ে নানা আলোচনা ও গুঞ্জন প্রকাশিত হচ্ছে, তিনিও সেগুলো সেভাবেই জেনেছেন।

রাষ্ট্রপতির সাম্প্রতিক বিদেশ সফর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন এবং অসুস্থ হলে চিকিৎসা নেওয়া স্বাভাবিক বিষয়। তবে রাষ্ট্রপতির কথিত ফোনালাপ নিয়ে যে আলোচনা চলছে, সে বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

স্কাই টাইমস / এমএ / ২৩ জুলাই

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x