রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন—এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে নতুন করে জোরালো হয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানা গেছে, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে। তবে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সূত্রগুলোর দাবি, চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডন সফরে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। শেখ হাসিনা ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে ভারতে অবস্থান করছেন। রাষ্ট্রপতি ৯ মে লন্ডনে যান এবং ১৮ মে দেশে ফেরেন।
জানা গেছে, ওই ফোনালাপের বিষয়টি পরে গোয়েন্দা সংস্থার নজরে আসে। এরপর রাষ্ট্রপতির কাছে পদত্যাগের বিষয়ে একটি বার্তা পৌঁছে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি।
তবে বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, সম্ভাব্য পদত্যাগের পেছনে শুধু ওই ফোনালাপই নয়, আরও জটিল রাজনৈতিক কারণ রয়েছে। তার ভাষ্য, শেখ হাসিনার আগামী ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনার ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে ওঠে।
এদিকে দেশের ভেতরে আওয়ামী লীগের কয়েকজন নেতার দল পুনর্গঠনের তৎপরতার বিষয়েও নজরদারি চলছে বলে জানা গেছে।
বিএনপির ওই নেতা মনে করেন, রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ হলে তা সরকারের পক্ষ থেকে একটি শক্ত বার্তা হিসেবে বিবেচিত হবে যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে পারে—এমন যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
গত ১৭ জুলাই মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদারের নির্দেশ দেন বলেও সূত্রগুলোর দাবি।
তবে রাষ্ট্রপতি কবে পদত্যাগ করতে পারেন কিংবা তার উত্তরসূরি কে হবেন—এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে মন্তব্য জানতে রাষ্ট্রপতির প্রেস সচিব সারওয়ার আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে তিনি বলেছিলেন, অন্তর্বর্তী সরকারের সময় তিনি সংসদ নির্বাচনের পর দায়িত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। পরে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি এক সাক্ষাৎকারে তিনি জানান, সরকার চাইলে তিনি দায়িত্বে থাকবেন, আর সরকার চাইলে স্বেচ্ছায় পদত্যাগ করবেন।
স্কাই টাইমস / এমএ / ২৩ জুলাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬