রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছেন আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি।
বুধবার (২২ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি এ দাবি তুলে ধরেন। পোস্টে জুলকারনাইন সায়ের সামি বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়াতে পারেন মোহাম্মদ সাহাবুদ্দিন।
একই পোস্টে তিনি আরও দাবি করেন, রাষ্ট্রপতির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে বর্তমান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নাম পছন্দের তালিকায় রয়েছে।
তবে এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়, সরকার কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা নিশ্চিত তথ্য জানানো হয়নি। ফলে জুলকারনাইন সায়ের সামির এই বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এই দাবিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হলেও সরকারি ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি অনিশ্চিত হিসেবেই বিবেচিত হচ্ছে।
স্কাই টাইমস / এমএ / ২২ জুলাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬