সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ও কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পর ঘটনাটি নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাতের বেলায় কয়েকজন ব্যক্তি বনি আমিনকে ঘিরে আক্রমণাত্মক আচরণ করছেন। একপর্যায়ে তিনি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করা হয়। পরে রাস্তার পাশে থাকা একটি গাড়ির সামনে তাকে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করার দৃশ্যও ভিডিওতে দেখা যায়।
ভিডিওতে হামলাকারীদের উচ্চস্বরে চিৎকার ও অশালীন ভাষা ব্যবহার করতে শোনা যায়। তারা বারবার বনি আমিনকে ‘মৌলবাদী’ বলে সম্বোধন করছিলেন এবং একে অপরকে হামলা চালাতে উৎসাহ দিচ্ছিলেন।
প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনাটি ইতালির রাজধানী রোমে ঘটেছে। তবে হামলার প্রকৃত কারণ, হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয় কিংবা ঘটনার পেছনের উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় বিভিন্ন ধরনের দাবি ও আলোচনা দেখা গেলেও, সেগুলোর কোনোটি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফলে এসব দাবির সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত মন্তব্য করা সম্ভব নয়।
বাংলাদেশি বংশোদ্ভূত বনি আমিন অস্ট্রেলিয়ার নাগরিক। নোয়াখালীর হাতিয়ায় জন্ম নেওয়া এই ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা বিশ্বের ৮০টিরও বেশি দেশ ভ্রমণের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত শেয়ার করে পরিচিতি লাভ করেছেন। ভ্রমণের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সমসাময়িক বিষয়েও তিনি নিজের মতামত প্রকাশ করে থাকেন।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী হামলার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
স্কাই টাইমস / এমএ / ২২ জুলাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬