সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

এবার সেই এমপির বিরুদ্ধে প্রধানমন্ত্রী বরাবর হত্যাচেষ্টার অভিযোগ

প্রধানমন্ত্রীর কাছে জামায়াত এমপির ড্রাইভাবের অভিযোগ

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। নিজেকে ওই সংসদ সদস্যের সাবেক ব্যক্তিগত সহকারী ও গাড়িচালক পরিচয় দেওয়া ওবায়দুর রহমান প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করে এ অভিযোগ করেছেন।

আবেদনে ওবায়দুর রহমান দাবি করেন, গত ১৪ জুলাই রাতে রাজধানীর পল্লবীর উত্তর কালশীর আলীনগর এলাকার একটি বাসায় তার ওপর হামলার ঘটনা ঘটে। তার অভিযোগ, আমিন, মাসুম বিল্লাহ ও মোস্তাসিম বিল্লাহ নামে তিন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে তাকে মারধর করেন। এ সময় তার মা ও ছোট বোন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও দাবি করেন, হামলার পর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন এবং বর্তমানে নিরাপত্তাজনিত আশঙ্কায় আত্মগোপনে রয়েছেন। একই সঙ্গে নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

আবেদনে ওবায়দুর রহমান অভিযোগ করেন, তিনি একসময় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত সহকারী ও চালক হিসেবে দায়িত্ব পালন করতেন। তার দাবি, সংসদ সদস্যের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানার কারণেই তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি তিনি দুর্নীতি, জমি দখলসহ আরও কয়েকটি অভিযোগও উত্থাপন করেছেন।

তবে আবেদনপত্রে উত্থাপিত অভিযোগগুলোর সমর্থনে কোনো স্বাধীন প্রমাণ বা নথি সংযুক্ত করা হয়নি। এছাড়া অভিযোগের বিষয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কিংবা তার প্রতিনিধির আনুষ্ঠানিক বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে, এই অভিযোগের আগে গাজী নজরুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিও প্রকাশের পর তিনি দাবি করেন, সেখানে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী। পরে তিনি সামাজিক মাধ্যমে দেওয়া এক বক্তব্যে বলেন, তাকে জিম্মি করে অর্থ আদায় করা হয়েছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ ও প্রচার করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, ঘটনাটি নিয়ে তারা তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি খতিয়ে দেখে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং তদন্তের ফলাফল না আসা পর্যন্ত বিষয়টি অভিযোগ হিসেবেই বিবেচিত হবে।

স্কাই টাইমস/ এমএ/ ২১ জুলাই

বিষয় : জামায়াত এমপি সাতক্ষীরা-০৪ ভাইরাল ভিডিও

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

এবার সেই এমপির বিরুদ্ধে প্রধানমন্ত্রী বরাবর হত্যাচেষ্টার অভিযোগ

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x