সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

দিল্লিতে ত্রিমুখী বিক্ষোভে কাঁপছে মোদির মসনদ

একসাথে তিনটি আন্দোলন চলছে দিল্লিতে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে একই সময়ে তিনটি বড় আন্দোলনকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন, কৃষকদের বিক্ষোভ এবং জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা পুনর্বহালের দাবিতে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একযোগে এসব আন্দোলন কেন্দ্রীয় সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং মেডিকেল ভর্তি পরীক্ষার অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবিতে শিক্ষার্থী ও যুব সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সোমবার সংসদ ভবনের দিকে পদযাত্রাকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে পুলিশ সদস্য ও আন্দোলনকারীরা রয়েছেন। ঘটনার পর কয়েক ডজন আন্দোলনকারীকে আটক করা হয়েছে বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।

সংঘর্ষের পরও আন্দোলনকারীরা পিছু হটেননি। মঙ্গলবার ভোরে বৃষ্টির মধ্যেই দিল্লির যন্তর মন্তরে তারা আবারও অস্থায়ী তাঁবু নির্মাণ করে অবস্থান কর্মসূচি শুরু করেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।

এদিকে ভারত-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তির বিরোধিতা করে ‘দেশ বাঁচাও মোর্চা’র ডাকে দিল্লিতে অনুষ্ঠিতব্য কিসান মহাপঞ্চায়েত কর্মসূচিতে যোগ দিতে আসা বহু কৃষককে পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে আটকে দেয় পুলিশ। শম্ভু সীমান্তে ব্যারিকেড বসিয়ে তাদের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া হয় বলে কৃষক নেতারা অভিযোগ করেছেন।

কৃষকদের দাবি, প্রস্তাবিত বাণিজ্য চুক্তি কার্যকর হলে বিদেশি কৃষিপণ্য সহজে ভারতীয় বাজারে প্রবেশ করবে, যা দেশীয় কৃষক ও ক্ষুদ্র উৎপাদকদের জন্য ক্ষতিকর হবে। তাই কৃষকদের সঙ্গে আলোচনা ছাড়া কোনো চুক্তি না করার আহ্বান জানিয়েছেন তারা।

অন্যদিকে, দিল্লিতে আয়োজিত পৃথক এক সমাবেশে জম্মু ও কাশ্মীরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহাল এবং সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন শ্রীনগরের সংসদ সদস্য আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদি। তিনি বলেন, কাশ্মীরের সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।

এই তিনটি ইস্যুকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি আন্দোলনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে প্রশাসন।

এদিকে বিরোধী দল ও মানবাধিকারকর্মীদের একাংশ আন্দোলন মোকাবিলায় পুলিশের কঠোর অবস্থানের সমালোচনা করেছেন। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শিক্ষার্থী, কৃষক ও কাশ্মীর ইস্যু—এই তিন দিকের চাপ একসঙ্গে মোকাবিলা করা মোদি সরকারের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষায় পরিণত হয়েছে। পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হবে, তা এখন ভারতের জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত বিষয়।

স্কাই টাইমস/ এমএ/ ২১ জুলাই

বিষয় : ভারতে আন্দোলন নরেন্দ্র মোদি মোদি সরকার

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দিল্লিতে ত্রিমুখী বিক্ষোভে কাঁপছে মোদির মসনদ

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x