সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

এবার মোদীর পদত্যাগের দাবিতে বাসভবনের সামনে বিক্ষোভ!

ককরোচের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা, মামলা, গ্রেফতারের প্রতিবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিরোধী দল কংগ্রেস। কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করে কংগ্রেস নেতারা।

মঙ্গলবার (২১ জুলাই) লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল নয়াদিল্লির ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান নেয়। কর্মসূচিতে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা অংশ নেন।

বিক্ষোভ চলাকালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মন্ত্রী জিতেন্দ্র সিং ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। পুলিশও কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ করার আহ্বান জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় রাহুল গান্ধী বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের ঘটনার জবাবদিহি নিশ্চিত করতেই তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। তিনি এ ঘটনার দায় নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

কংগ্রেসের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা নিজেদের হাত প্লাস্টিকের জিপ-টাই দিয়ে একসঙ্গে বেঁধে বিক্ষোভে অংশ নেন। দলটির দাবি, এটি ছিল অহিংস প্রতিবাদের প্রতীক। অন্যদিকে, অতিরিক্ত বিক্ষোভকারী যাতে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হতে না পারেন, সে জন্য বিভিন্ন সড়কে ব্যারিকেড স্থাপন করে পুলিশ।

কংগ্রেসের সংসদ সদস্য সৈয়দ নাসির হুসেইন বলেন, তাদের প্রধান দাবি হলো প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং সাম্প্রতিক ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা।

এর আগে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে পুলিশের অভিযানে আহত আন্দোলনকারীদের খোঁজ নেন।

উল্লেখ্য, সোমবার সংসদ অভিমুখে অনুষ্ঠিত একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ, টিয়ারগ্যাস নিক্ষেপ করে। আন্দোলনকারীরা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছিলেন। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয় ও গ্রেফতার করা হয়।

স্কাই টাইমস/ এমএ/ ২১ জুলাই

বিষয় : মোদির পদত্যাগ দাবি মোদির বাসভবন বিক্ষোভ কংগ্রেস

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

এবার মোদীর পদত্যাগের দাবিতে বাসভবনের সামনে বিক্ষোভ!

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x