ভারতের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি (সিজেপি)’। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করা এই সংগঠনটি অল্প সময়ের মধ্যে হাজারো শিক্ষার্থী ও তরুণের আন্দোলনের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে দিল্লিতে সংসদ অভিমুখে তাদের বিশাল বিক্ষোভ এবং সরকারের সঙ্গে টানাপোড়েন দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
এর মধ্যে যেন ক্ষমতা হারানোর আতঙ্কে দিন পার করছে নরেন্দ্র মোদি। আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছে বিজেপি সরকার, কিন্তু ককরোচের নেতারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
এদিকে শিক্ষার্থীদের মূল দাবি- ভারতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শিক্ষার্থীদের ব্যাপক চাপের মুখেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানতে নারাজ নরেন্দ্র মোদি সরকার। কেন এমন অবস্থানে রয়েছে সরকার—তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা আলোচনা চলছে।
বিশ্লেষকদের মতে, ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দিলে তা বিজেপি সরকারের জন্য রাজনৈতিক পরাজয়ের বার্তা দিতে পারে। আন্দোলনের চাপে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে পদত্যাগ করানো হলে বিরোধীরা এটিকে সরকারের দুর্বলতা হিসেবে তুলে ধরবে। ফলে মোদি সরকার আপাতত সেই নজির তৈরি করতে চাইছে না।
এছাড়াও আন্দোলনের অন্যতম দাবি হলো মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা। শিক্ষামন্ত্রীকে অপসারণ করলে সরকার পরোক্ষভাবে প্রশাসনিক ব্যর্থতা স্বীকার করেছে—এমন ধারণা তৈরি হতে পারে। তাই সরকার এ দাবিতে আপস করতে অনাগ্রহী বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
এদিকে দিল্লিতে শুরু হলেও আন্দোলন ইতোমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ হলে অন্যান্য ইস্যুতেও একই ধরনের আন্দোলন জোরদার হতে পারে বলে সরকারের মধ্যে আশঙ্কা রয়েছে। তাই কেন্দ্র সরকার কঠোর অবস্থান বজায় রাখছে।
যেভাবে শুরু ককরোচ জনতা পার্টি:
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে যুক্তরাষ্ট্র থেকে উচ্চশিক্ষা শেষ করে দেশে ফেরার পর সংগঠনটি গড়ে তোলেন। ভারতের প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যে বেকার তরুণদের ‘তেলাপোকা’ বা ‘ককরোচ’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। সেই প্রেক্ষাপটে ব্যঙ্গাত্মকভাবে ‘ককরোচ জনতা পার্টি’ নামের একটি প্ল্যাটফর্ম চালু করেন তিনি। খুব অল্প সময়েই এটি লাখো তরুণের সমর্থন পায়।
প্রথমদিকে অনলাইনভিত্তিক এই উদ্যোগ পরে বাস্তব আন্দোলনে রূপ নেয়। মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নফাঁস, শিক্ষাব্যবস্থার দুর্নীতি, বেকারত্ব এবং সরকারি জবাবদিহির দাবিকে সামনে এনে সিজেপি আন্দোলন শুরু করে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও তাদের অন্যতম দাবি।
জুনে দিল্লিতে প্রথম বড় কর্মসূচির পর আন্দোলন দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনশনে যোগ দেন লাদাখের প্রকৌশলী ও শিক্ষা অধিকারকর্মী সোনম ওয়াংচুক। অনশনের সময় তার শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন আরও বেগ পায়।
সংসদে অভিমুখে আন্দোলনে ব্যাপক জমায়েত:
সোমবার সংসদ অভিমুখে পদযাত্রার ডাক দেয় সিজেপি। প্রশাসনের নিষেধাজ্ঞা এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও হাজার হাজার মানুষ রাজধানী দিল্লিতে জড়ো হন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে ২০ হাজারের বেশি মানুষ অংশ নেন। সংসদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ ওঠে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সরকারের পক্ষ থেকে সিজেপির প্রতিনিধিদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। তবে আন্দোলনকারীরা দাবি করেছেন, তাদের মূল দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে সরকার কোনো স্পষ্ট আশ্বাস দেয়নি। ফলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিজেপির উত্থান ভারতের তরুণ সমাজের দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশার বহিঃপ্রকাশ। শিক্ষাব্যবস্থার সংকট, বেকারত্ব এবং রাষ্ট্রীয় জবাবদিহির প্রশ্নে নতুন প্রজন্মের একটি বড় অংশ এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। এছাড়া নরেন্দ্র মোদি সরকার এই প্রথমবারের মত চাপে পড়েছেন।
স্কাই টাইমস/ এমএ/ ২১ জুলাই

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬