প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর নেতাদের সম্মানে এক সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজের আয়োজন করেছেন। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ৪১টি শরিক দলের মোট ১৮৪ জন নেতা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শরিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের বিভিন্ন টেবিলে গিয়ে কুশলাদি জিজ্ঞাসা করেন। পরে তিনি নৈশভোজে অংশ নেন।
নৈশভোজে পরিবেশন করা হয় সবজি, সাদা ভাত, বুটের ডাল, মুরগির মাংস ও দই। উপস্থিত একাধিক শরিক দলের নেতারাও জানান, প্রধানমন্ত্রী নিজেও অন্য অতিথিদের মতো একই খাবার গ্রহণ করেন। তিনি বুফে থেকে খাবার নিয়ে কয়েকজন শরিক নেতার সঙ্গে একই টেবিলে বসে নৈশভোজ সম্পন্ন করেন।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগত বক্তব্য দেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতে পারে, তবে তাদের মধ্যে কোনো বিভেদ নেই। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ও জুলাই সনদের আলোকে সবাইকে একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তন সম্ভব হয়েছে এবং জনগণ তাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা বাস্তবায়নে শরিকদের ঐক্য ধরে রাখা জরুরি। জনগণের প্রত্যাশা পূরণকেই সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে জাতীয় পার্টি (কাজী জাফর), নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণফোরাম, জমিয়তে উলামায়ে ইসলামসহ বিভিন্ন শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান এবং জ্যেষ্ঠ নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।
নৈশভোজ শেষে শরিক দলগুলোর নেতারা এ ধরনের সৌজন্য আয়োজনকে পারস্পরিক যোগাযোগ ও রাজনৈতিক সমন্বয় জোরদারের জন্য ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
স্কাই টাইমস/ এমএ/ ২১ জুলাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬