মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

আমলাদের গাড়ি ভাতা বহাল, উদ্বেগ টিআইবির

আমলাদের গাড়ি ভাতা বহাল, উদ্বেগ টিআইবির

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা কমানোর সিদ্ধান্ত থেকে সরকার সরে আসায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, এ সিদ্ধান্ত কেবল সরকারের ব্যয়সংকোচন নীতির সঙ্গে সাংঘর্ষিকই নয়, বরং প্রশ্ন তৈরি করছে—রাষ্ট্র পরিচালনায় প্রকৃত প্রভাব কার হাতে।

রোববার (১৯ জুলাই) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সীমিত সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা ৫০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকায় নামিয়ে আনা এবং সুদমুক্ত গাড়ি ঋণের সুবিধা বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসা অত্যন্ত হতাশাজনক। 

টিআইবির মতে, একটি ক্ষুদ্র সুবিধাভোগী গোষ্ঠীর চাপের কাছে সরকার নতি স্বীকার করেছে বলে যে ধারণা তৈরি হয়েছে, তা জনমনে নেতিবাচক বার্তা দিচ্ছে। সংস্থাটি জানতে চেয়েছে, রাষ্ট্রীয় নীতিনির্ধারণে শেষ পর্যন্ত কারা প্রভাব বিস্তার করছে এবং কী কারণে এমন সিদ্ধান্ত পরিবর্তন করা হলো।

বিবৃতিতে আরও বলা হয়, যখন সাধারণ মানুষ অর্থনৈতিক চাপের মুখে রয়েছে এবং সরকার বিভিন্ন খাতে মিতব্যয়িতার কথা বলছে, তখন উচ্চপদস্থ কর্মকর্তাদের বিশেষ আর্থিক সুবিধা বহাল রাখা বৈষম্যকে আরও দৃশ্যমান করে। এ ধরনের বিশেষ সুবিধা পুনর্বিবেচনার পাশাপাশি প্রশাসনে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে টিআইবি। 

এর আগে অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়কে পাঠানো এক চিঠিতে ভাতা অর্ধেকে নামিয়ে আনার উদ্যোগের কথা জানিয়েছিল। তবে পরে নতুন নির্দেশনায় সেই প্রক্রিয়া স্থগিত রাখতে বলা হয়। ফলে আপাতত আগের মতোই মাসিক ৫০ হাজার টাকা গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা বহাল থাকছে। 

টিআইবির ভাষ্য, রাষ্ট্রীয় ব্যয় কমানোর ঘোষিত নীতিকে কার্যকর রাখতে হলে বিশেষ সুবিধাভোগী গোষ্ঠীর প্রভাবমুক্ত থেকে ন্যায়সঙ্গত ও সবার জন্য সমান নীতি অনুসরণ করা প্রয়োজন।

স্কাই টাইমস/ এমএ/ ২০ জুলাই

বিষয় : টিআইবি আমলা সচিব

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

আমলাদের গাড়ি ভাতা বহাল, উদ্বেগ টিআইবির

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
আমলাদের গাড়ি ভাতা বহাল, উদ্বেগ টিআইবির
0:00 / 0:00
1x