সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

দিল্লিতে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলায় রণক্ষেত্র, ইন্টারনেট বন্ধ

পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে মেডিকেলে ভর্তি পরীক্ষা নিট (NEET)-এ অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার (২০ জুলাই) পার্লামেন্ট অভিমুখে মিছিলের চেষ্টা করলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করে।

সকাল থেকেই দিল্লির যন্তর মন্তর এলাকায় বিপুল সংখ্যক শিক্ষার্থী ও তরুণ সমবেত হন। পরে তারা পার্লামেন্টের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পথে স্থাপিত নিরাপত্তা ব্যারিকেড ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর মধ্যাঞ্চলের কয়েকটি এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। নিরাপত্তা বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়েন করে গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি জোরদার করে।

বিক্ষোভের আয়োজক ককরোচ জনতা পার্টি (সিজেপি) তাদের সমর্থকদের শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছে। দলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় বলা হয়, কোথাও বাধার মুখে পড়লেও যেন কেউ সহিংসতায় না জড়ান এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যান।

এর আগে রোববার দিল্লি পুলিশ জানিয়ে দেয়, এই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। পাশাপাশি রাজধানীর নির্দিষ্ট কয়েকটি এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করা হয়।

দিল্লি পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, অনুমোদিত স্থান ছাড়া রাজধানীর অন্য কোথাও মিছিল বা বিক্ষোভ করা যাবে না। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

স্কাই টাইমস/ এমএ/ ২০ জুলাই

বিষয় : শিক্ষার্থীদের আন্দোলন ককরোচ জনতা পার্টি ভারতে আন্দোলন

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দিল্লিতে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলায় রণক্ষেত্র, ইন্টারনেট বন্ধ

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x