সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের দাবি আইআরজিসির

এ আই দিয়ে তৈরি প্রতীকী ছবি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর একটি সূত্র দাবি করেছে, বর্তমানে হরমুজ প্রণালিতে সব ধরনের সামুদ্রিক জাহাজ চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। পরিস্থিতির পরিবর্তন না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও জানানো হয়েছে।

রোববার (১৯ জুলাই) ইরানের একটি স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আইআরজিসির ওই সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কর্মকাণ্ড ও উসকানিমূলক পদক্ষেপ অব্যাহত থাকায় হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না।

সূত্রটির দাবি, বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল কার্যত শূন্যের কোঠায় নেমে এসেছে। পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্য করে প্রণালি অতিক্রমের চেষ্টা করা হলে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলেও সতর্ক করা হয়েছে।

এছাড়া আইআরজিসির ওই সূত্রের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় কয়েকটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে ইরানের সশস্ত্র বাহিনী তাদের বাধা দেয় এবং প্রতিহত করে।

আইআরজিসির সূত্রটি আরও দাবি করে, বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে কোনো ধরনের জাহাজ চলাচল হচ্ছে না। যুক্তরাষ্ট্রের পদক্ষেপে পরিবর্তন না আসা পর্যন্ত এ নৌপথ বন্ধই থাকবে এবং কোনো জাহাজকে পারাপারের অনুমতি দেওয়া হবে না। 

স্কাইটাইমস/টিএম/১৯ জুলাই 

বিষয় : ইরান হরমুজ প্রণালী আইআরজিসি জাহাজ চলাচল

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের দাবি আইআরজিসির

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x