সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ভোটারদের প্রভাবিত করতে মুসলিম স্থাপনাকে টার্গেট করছে বিজেপি, অভিযোগ বিরোধীদের

ছবি: উইকিপিডিয়া

ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন স্থাপনাকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তাদের দাবি, নির্বাচনে রাজনৈতিক সুবিধা আদায় এবং সাম্প্রদায়িক মেরুকরণ সৃষ্টি করতেই এসব উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিরোধীদের অভিযোগের অন্যতম কেন্দ্রবিন্দু হলো রামপুর উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নির্দেশে সমাজবাদী পার্টির (এসপি) নেতা আজম খান প্রতিষ্ঠিত মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয়ের ৪০টি ভবনের মধ্যে ৩৮টি ভেঙে ফেলার সিদ্ধান্ত। এছাড়া সম্ভল জেলাসহ বিভিন্ন এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানকেও একই কৌশলের অংশ হিসেবে দেখছে তারা।

গাজীপুরের লোকসভা সদস্য ও সমাজবাদী পার্টির নেতা আফজল আনসারী এসব অভিযানকে ‘পরিকল্পিত পদক্ষেপ’ উল্লেখ করে বলেন, বিধানসভা নির্বাচন যত ঘনিয়ে আসবে, অবৈধ দখলের অভিযোগ তুলে উচ্ছেদ অভিযানও তত বাড়তে পারে। তার দাবি, অভ্যন্তরীণ মূল্যায়নে বিজেপির অবস্থান দুর্বল হওয়ায় ধর্মীয় বিভাজনের মাধ্যমে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা চলছে।

একই ধরনের অভিযোগ করেছে কংগ্রেসও। দলটির নেতারা বলছেন, উন্নয়ন ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ ইস্যু থেকে জনদৃষ্টি সরিয়ে দিতে এবং সমাজে সাম্প্রদায়িক বিভাজন গভীর করতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। কংগ্রেসের জাতীয় সম্পাদক শাহনওয়াজ আলমের ভাষ্য, এসব উদ্যোগ ভারতের বহুত্ববাদী আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।

বিরোধী নেতারা এ বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, সংবিধানের রক্ষক হিসেবে আদালতের দায়িত্ব হলো নির্বাহী বিভাগের ক্ষমতার অপব্যবহার থেকে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা।

অন্যদিকে উত্তর প্রদেশ সরকার ও বিজেপি বিরোধীদের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, উচ্ছেদ অভিযান সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার আওতায় পরিচালিত হচ্ছে এবং অবৈধ দখল ও অনুমোদনহীন নির্মাণের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: দ্য হিন্দু

স্কাইটাইমস/টিএম/১৯ জুলাই 

বিষয় : ভারত মুসলিম বিদ্বেষ

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ভোটারদের প্রভাবিত করতে মুসলিম স্থাপনাকে টার্গেট করছে বিজেপি, অভিযোগ বিরোধীদের

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x