মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

স্বচ্ছ ও জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ার ওপর জোর স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা, ১৯ জুলাই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের নির্বাচনি ইশতেহার ও ৩১ দফা অঙ্গীকার বাস্তবায়ন করাই সরকারি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব। তিনি বলেন, নীতিনির্ধারণ রাজনৈতিক নেতৃত্বের কাজ হলেও সেই নীতির আলোকে কর্মসূচি গ্রহণ, প্রকল্প প্রণয়ন এবং যথাযথ তদারকির মাধ্যমে সেগুলো বাস্তবায়নের দায়িত্ব প্রশাসনের।

রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬ উপলক্ষে বিসিএস প্রশাসন একাডেমি আয়োজিত চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি উল্লেখ করেন, সিভিল সার্ভিস রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান ভিত্তি। দীর্ঘদিনের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি বর্তমান সরকারের প্রতি জনগণের যে প্রত্যাশা রয়েছে, তা পূরণে প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, কেবল আনুষ্ঠানিকতা রক্ষার জন্য বা উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে কোনো কর্মসূচি গ্রহণের যৌক্তিকতা নেই। প্রতিটি উদ্যোগের লক্ষ্য হতে হবে জনগণের কল্যাণ নিশ্চিত করা। সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সমাজের সুবিধাপ্রাপ্ত একটি অংশ হিসেবে নিজেদের শাসক নয়, বরং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

দেশে কার্যকর নীতিনির্ধারণের জন্য নির্ভুল পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন জাতীয় পরিসংখ্যান বিকৃত করা হয়েছে। আদমশুমারি, কৃষি উৎপাদন ও মাথাপিছু আয়ের মতো গুরুত্বপূর্ণ তথ্যেও অসঙ্গতি ছিল। এ কারণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে আরও শক্তিশালী ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কৃষি ও রেমিট্যান্স খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ভিত্তিতে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে হবে। একই সঙ্গে বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার প্রসারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও সক্রিয় করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলেও জানান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ-উল-আলম। স্বাগত বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মোহাম্মদ মনিরুল ইসলাম। 

স্কাইটাইমস/টিএম/১৯ জুলাই 

বিষয় : সরকার ইশতেহার সরকারি কর্মকর্তা ৩১ দফা

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

স্বচ্ছ ও জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ার ওপর জোর স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x