মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

পাঁচ মাসে অর্থনীতি ও সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি: মাহ্‌দী আমিন

প্রধানমন্ত্রীর কার্যালয় দাবি করেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের মধ্যেই অর্থনীতি, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা এবং প্রশাসনিক সংস্কারসহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে সরকার।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের পাঁচ মাসের কার্যক্রম তুলে ধরেন কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন।

তিনি বলেন, একটি দুর্বল অর্থনীতি ও ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় কাঠামোর দায়িত্ব গ্রহণ করলেও অল্প সময়ের মধ্যেই সরকার বিভিন্ন খাতে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে।

মাহ্‌দী আমিন জানান, বর্তমানে দেশের মূল্যস্ফীতির হার কমে ৯ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এছাড়া চলতি বছরের মার্চ মাসে রেকর্ড ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

তিনি আরও বলেন, কৃষি ও সামাজিক সুরক্ষার অংশ হিসেবে ১২ লাখ ক্ষুদ্র কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি ৫৫ লাখ পরিবারের জন্য ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ, ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড, স্টার্টআপ তহবিল গঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য বিশেষ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাতের বিষয়ে তিনি জানান, সরকার এক লাখ জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, যার ৮০ শতাংশ নারী। এছাড়া সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা, উপজেলা হাসপাতাল উন্নয়ন এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ইউনিট গঠনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

গ্রামীণ স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্তও সরকারের পরিকল্পনার অংশ বলে উল্লেখ করেন তিনি।

শিক্ষা খাতে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মাহ্‌দী আমিন বলেন, স্মার্ট ক্লাসরুম স্থাপন, শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই, মিড-ডে মিল চালু, নতুন পাঠ্যপুস্তক প্রণয়ন এবং ছাত্রীদের জন্য অনার্স পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য ব্যাংক গ্যারান্টি হিসেবে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধার, স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদি পুনর্গঠনের লক্ষ্য নিয়ে সরকার ‘রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন’ কৌশল বাস্তবায়ন করছে। 

স্কাইটাইমস/টিএম/১৮ জুলাই 

বিষয় : সরকারের ৫ মাস অগ্রগতি শিক্ষা স্বাস্থ্য

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

পাঁচ মাসে অর্থনীতি ও সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি: মাহ্‌দী আমিন

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x