সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

শিক্ষা আন্দোলন ঘিরে মোদির পদত্যাগ দাবি ককরোচ জনতা পার্টির

 সমাজকর্মী ও শিক্ষাসংস্কারক সোনম ওয়াংচুককে (৫৯) অনশনস্থল থেকে হাসপাতালে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। একই দাবিতে দলটির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দীপকে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন।

শনিবার (১৮ জুলাই) প্রকাশিত এক ভিডিওবার্তায় অভিজিৎ দীপকে অভিযোগ করেন, পুলিশ জোরপূর্বক সোনম ওয়াংচুককে দিল্লির যন্তর মন্তরের অনশনস্থল থেকে সরিয়ে হাসপাতালে নিয়ে গেছে। এ বিষয়ে তার পরিবারের সদস্যদেরও আগে থেকে জানানো হয়নি বলে দাবি করেন তিনি।

দীপকে বলেন, সরকারের ধারণা যদি এমন হয় যে ওয়াংচুককে সরিয়ে নিলেই আন্দোলন থেমে যাবে, তাহলে তারা ভুল করছে। আন্দোলন অব্যাহত থাকবে এবং আগামী ২০ জুলাই সংসদ ভবন অভিমুখে ঘোষিত ‘চলো সংসদ’ কর্মসূচিও পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, এতদিন আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছিলেন। তবে ওয়াংচুককে অনশনস্থল থেকে সরিয়ে নেওয়ার ঘটনার পর এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগও দাবি করা হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ককরোচ জনতা পার্টি জানায়, অভিজিৎ দীপকে অনির্দিষ্টকালের অনশনে রয়েছেন এবং ২০ জুলাইয়ের ‘চলো সংসদ’ কর্মসূচি নির্ধারিত সময়েই পালন করা হবে।

এর আগে, গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং দেশের পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তিনি এই কর্মসূচি পালন করছিলেন।

শনিবার (১৮ জুলাই) তার শারীরিক অবস্থার অবনতি হলে বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তাকর্মী অনশনস্থল ঘিরে ফেলে। পরে স্ট্রেচারে করে তাকে হাসপাতালে নেওয়া হয়।

চলতি বছরের মে মাসে ভারতে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে সমালোচনা শুরু হয়। ওই ঘটনার পর শিক্ষাব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন সংগঠন আন্দোলনে নামে। সেই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অনশনে যোগ দেন সোনম ওয়াংচুক।

পর্যবেক্ষকদের মতে, ওয়াংচুককে ঘিরে চলমান আন্দোলন এবং তা নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া মোদি সরকারের জন্য নতুন চাপ তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে অনেকেই মত প্রকাশ করেছেন।

সূত্র: ডয়চে ভেলে, দ্য হিন্দু। 

স্কাইটাইমস/টিএম/১৮ জুলাই 

বিষয় : ভারত ককরোচ জনতা পার্টি শিক্ষা আন্দোলন

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শিক্ষা আন্দোলন ঘিরে মোদির পদত্যাগ দাবি ককরোচ জনতা পার্টির

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x