মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ট্রাম্পকে হত্যায় ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণার দাবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে বলে দাবি করা হয়েছে ইরাকভিত্তিক ইসলামিক রেসিস্ট্যান্স গ্রুপের বিরুদ্ধে। সম্প্রতি মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পকে হত্যা করতে সক্ষম ব্যক্তিকে ১০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে বলে গোষ্ঠীটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে।

গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়েছে, এই পুরস্কারের অর্থ সংগঠনের সদস্য ও সমর্থকদের অনুদান থেকে সংগ্রহ করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, যে ব্যক্তি ট্রাম্পকে হত্যা করবে, তিনি এককভাবে অথবা কোনো ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান বা অন্য কোনো সত্তার নির্দেশে এ কাজটি করলেও ঘোষিত পুরস্কারের আওতায় থাকবেন।

বিবৃতিতে আরও দাবি করা হয়, বিজ্ঞানী ও শিশুদের হত্যার জন্য দায়ীদের বিশ্বজুড়ে মুক্তিকামী মানুষ কখনো শান্তিতে থাকতে দেবে না। একই সঙ্গে বলা হয়, স্বৈরশাসকদের জন্য শান্তির কোনো সুযোগ নেই এবং জনগণের ক্ষোভ থেকে কোনো অপরাধী নিরাপদ আশ্রয় পাবে না।

এতে আরও বলা হয়, নিহত যোদ্ধাদের প্রতিশোধ নেওয়া সংগঠনের জন্য একটি বাধ্যতামূলক অঙ্গীকার। তাদের ভাষ্য অনুযায়ী, শহীদদের রক্ত আগ্রাসনকারীদের পরাজয় এবং স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত প্রতিরোধের প্রতীক হয়ে থাকবে।

এদিকে প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসলামাবাদ চুক্তির পরও যুক্তরাষ্ট্র ইরানে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসব হামলায় মিনাব এলাকার একটি স্কুলও লক্ষ্যবস্তু হয়েছে বলে উল্লেখ করা হয়। এতে শতাধিক শিশুর প্রাণহানির দাবি করা হয়েছে। একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি-সংশ্লিষ্ট স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় মার্কিন সেন্টকম জানায়, তারা টানা সাত রাত ধরে ইরানে অভিযান পরিচালনা করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যেই এসব অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, হামলা অব্যাহত থাকলে ইরান পূর্ণমাত্রার যুদ্ধে অংশ নিতে বাধ্য হবে।

শুক্রবার রাতের হামলার পর দেওয়া এক প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালিয়ে যায়, তবে ইরান শুধু পাল্টা হামলায় সীমাবদ্ধ থাকবে না; বরং পূর্ণমাত্রার যুদ্ধে জড়াবে। সে ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের কোনো রাজনৈতিক সীমান্তই নিরাপদ থাকবে না বলেও তিনি সতর্ক করেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর 

স্কাইটাইমস/টিএম/১৮ জুলাই 

বিষয় : ট্রাম্প পুরস্কার হত্যা

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ট্রাম্পকে হত্যায় ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণার দাবি

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x