মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

এক দফা ঘোষণার খসড়া সাদিক কায়েম প্রস্তুত করেছিলেন: মাহফুজ আলম

জুলাই আন্দোলনের সময় ৯ দফা দাবি থেকে এক দফা দাবিতে যাওয়ার পেছনের প্রেক্ষাপট তুলে ধরেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

বৃহস্পতিবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, আন্দোলনের ধারাবাহিকতায় কৌশলগত সিদ্ধান্ত হিসেবেই ৯ দফা থেকে এক দফায় যাওয়ার বিষয়টি সামনে আসে।

মাহফুজ আলম বলেন, ২৮ থেকে ৩০ জুলাই পর্যন্ত প্রতীকী আন্দোলন চলছিল। ওই সময় ক্যাম্পাসে ফিরে আন্দোলনকে পুনর্গঠন ও আরও বেগবান করার পরিকল্পনা থেকেই এক দফার বিষয়ে আলোচনা করা হয়। তখনও ছয়জন সমন্বয়ক ডিবি কার্যালয়ে আটক ছিলেন। তাদের মুক্ত করাও আন্দোলনের গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ২ আগস্ট রাতেই অনলাইনে এক দফা ঘোষণা দেওয়ার বিষয়ে তারা একমত ছিলেন না। বরং ৩ আগস্ট শহীদ মিনারে জনসম্মুখে ঘোষণা দেওয়ার পক্ষে ছিলেন তারা। তার দাবি, রাতের ঘোষণার জন্য একটি নির্দিষ্ট পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছিল।

পোস্টে মাহফুজ আলম আরও দাবি করেন, অসহযোগ আন্দোলনের ধারণা প্রথম তিনিই দিয়েছিলেন। এ বিষয়ে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ আরও বিস্তারিত বলতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি।

তার ভাষ্য, আন্দোলনের সব পক্ষকে একই অবস্থানে আনতে অসহযোগ আন্দোলনের পরিকল্পনা নেওয়া হয়েছিল। এ জন্য রাতে সাদিকদের মাধ্যমে একটি খসড়া প্রস্তুত করা হয়, যা পরদিন শহীদ মিনারে পাঠ করেন আসিফ মাহমুদ।

স্কাই টাইমস / এমএ / ১৭ জুলাই

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x