মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

আবারও ১ নভেম্বর পালিত হবে জাতীয় যুব দিবস, মন্ত্রিসভার অনুমোদন

সরকার আগের নিয়মে প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে পালন করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগে প্রতিবছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে উদযাপন করা হতো। তবে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক সিদ্ধান্তের পর দুটি দিবস একত্রে ১২ আগস্ট পালনের উদ্যোগ নেওয়া হয়। সেই অনুযায়ী ২০২৫ সালে প্রথমবার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একই দিনে উদযাপিত হয়েছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ষা মৌসুমে একসঙ্গে দুটি দিবস পালন করায় যুব র‌্যালি, যুব সমাবেশ ও যুবমেলার মতো কর্মসূচি পরিকল্পনা অনুযায়ী আয়োজন করা সম্ভব হয়নি। এতে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিপণনের ক্ষেত্রেও নানা ধরনের সমস্যার মুখে পড়েন।

এতে আরও উল্লেখ করা হয়, জাতীয় যুব দিবস ছাড়া অন্য সময়ে যুবমেলার আয়োজন করলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাড়া পাওয়া যায় না। এছাড়া জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে পালিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগীদের অংশগ্রহণে উদযাপিত হয়ে থাকে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, ভবিষ্যতে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস পৃথকভাবে উদযাপন করা হবে। 

স্কাইটাইমস/টিএম/১৬ জুলাই 

বিষয় : প্রধানমন্ত্রী যুব দিবস মন্ত্রিসভা

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

আবারও ১ নভেম্বর পালিত হবে জাতীয় যুব দিবস, মন্ত্রিসভার অনুমোদন

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x