সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

হুথিদের প্রস্তুত থাকার নির্দেশ ইরানের

হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি, বাড়ছে বৈশ্বিক জ্বালানি সংকট

যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ অবকাঠামো বা জাতীয় বিদ্যুৎ গ্রিডে হামলা চালালে লোহিত সাগরের তেল পরিবহনের রুট বন্ধ করতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে তেহরান। বৃহস্পতিবার (১৬ জুলাই) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে উচ্চপর্যায়ের অন্তত তিনটি সূত্র এ তথ্য জানিয়েছে। 

সূত্রগুলোর মতে, লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের বিষয়ে ইরানের নীতিনির্ধারণী পর্যায়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পরে দেশটির মিত্র হুথি গোষ্ঠীর কাছে প্রয়োজনীয় বার্তাও পাঠানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা এবং একটি আঞ্চলিক সূত্র রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি হুথিদের কাছে এ নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। তবে কী পদ্ধতিতে বার্তাটি পাঠানো হয়েছে কিংবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলার হুমকির পরই এটি দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে সূত্রগুলো নিশ্চিত কোনো তথ্য দেয়নি।

এ বিষয়ে মন্তব্য জানতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হুথি গোষ্ঠীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাব আল-মান্দেবে হামলার প্রস্তুতি
হুথিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইয়েমেনের হোদাইদাহ অঞ্চল, এডেন উপসাগর এবং লোহিত সাগরের প্রবেশমুখ বাব আল-মান্দেব প্রণালীর আশপাশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন রয়েছে। এখন কেবল ইরানের চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় রয়েছে গোষ্ঠীটি।

বিশ্লেষকদের মতে, লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে অস্থিরতা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন করে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। ইতোমধ্যে হরমুজ প্রণালি বন্ধ থাকায় আন্তর্জাতিক জ্বালানি বাজার চাপের মুখে রয়েছে। এর সঙ্গে লোহিত সাগরের রুটও অচল হয়ে গেলে মধ্যপ্রাচ্যের দুটি প্রধান তেল পরিবহন পথ একসঙ্গে বন্ধ হয়ে যাবে।

হুথিদের ঘনিষ্ঠ সূত্রটি আরও জানায়, ইয়েমেনে অবস্থানরত ইরানের ইসলামি রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রতিনিধিরাই বাব আল-মান্দেব প্রণালি কখন বন্ধ করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

উত্তেজনা বাড়াচ্ছে সৌদি-হুথি সংঘাত
এদিকে চলমান উত্তেজনার মধ্যে সোমবার নিজেদের নিয়ন্ত্রণাধীন একটি বিমানবন্দরে বোমা হামলার জন্য সৌদি আরবকে দায়ী করে দেশটির বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। এর ফলে প্রায় চার বছর ধরে চলা সৌদি আরব-হুথি যুদ্ধবিরতি কার্যত ভেঙে গেছে।

ঝুঁকি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভেরিস্ক ম্যাপলক্রফটের মধ্যপ্রাচ্যবিষয়ক প্রধান বিশ্লেষক তরবজর্ন সলভড বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। সংঘাত আরও বিস্তৃত হয়ে লোহিত সাগরের জাহাজ চলাচল ও রপ্তানি অবকাঠামোকে প্রভাবিত করলে অঞ্চলটির বিকল্প তেল রপ্তানি পথও সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে।

রিয়াদের ঘনিষ্ঠ দুটি আঞ্চলিক সূত্র জানিয়েছে, ইরান ও হুথিদের এ হুমকিকে সৌদি আরব অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তাদের মতে, লোহিত সাগর ইস্যুতে হুথিরা এখন সরাসরি তেহরানের নির্দেশনা অনুযায়ী কাজ করছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হতো। গত জুনে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।

সূত্র: রয়টার্স

স্কাইটাইমস/টিএম/১৬ জুলাই 

বিষয় : ইরান হুথি বৈশ্বিক জ্বালানি

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি, বাড়ছে বৈশ্বিক জ্বালানি সংকট

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x