চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদ্রাসায় কওমি ধারার সাতটি ইসলামি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের অংশগ্রহণে হেফাজতে ইসলাম বাংলাদেশের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠক শেষে নীতিগত ঐক্যের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
বৈঠক শেষে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, সভায় উপস্থিত সব পক্ষ নীতিগতভাবে একসঙ্গে থাকার বিষয়ে সম্মত হয়েছেন। শিগগিরই এই ঐক্যের কাঠামো ও কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে। তবে কী ভিত্তিতে এই ঐক্য গড়ে উঠছে বা কোন কোন বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
হেফাজতের আনুষ্ঠানিক বক্তব্যে বিষয়টি স্পষ্ট না করা হলেও সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় ছিল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটে থাকা কওমিপন্থী দলগুলোর ভবিষ্যৎ অবস্থান। সূত্রগুলোর দাবি, ওই জোট থেকে কওমি দলগুলোকে বেরিয়ে আসার বিষয়ে নীতিগত সমঝোতা হয়েছে।
জানা গেছে, কওমি ধারার আলেমদের একটি অংশ দীর্ঘদিন ধরেই জামায়াতে ইসলামীর সঙ্গে আদর্শিক ও রাজনৈতিক মতপার্থক্যের কথা বলে আসছেন। বিশেষ করে ১১-দলীয় জোটে কওমিপন্থী দলগুলোর অংশগ্রহণ নিয়ে হেফাজতের শীর্ষ পর্যায়ে অসন্তোষ ছিল বলেও সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি।
হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, সিনিয়র নায়েবে আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কাসেমী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের যৌথ আহ্বানে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সভায় হেফাজতের নায়েবে আমির মাওলানা জসিম উদ্দীন, নায়েবে আমির ও নানুপুর বড় মাদ্রাসার মহাপরিচালক মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, মধুপুরের পীর আব্দুল হামিদ মধুপুরী এবং কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মাওলানা মাহফুজুল হকসহ বিভিন্ন কওমিপন্থী ইসলামী দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
স্কাই টাইমস / এমএ / ১৬ জুলাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬