শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত এবং প্রায় ৪৫ বছর ধরে পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তাকে আটক করা সম্ভব হয়েছে। এরপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। আটকের স্থান, অভিযান পরিচালনার পদ্ধতি এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে পরে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্কাইটাইমস/টিএম/১৬ জুলাই
বিষয় : জিয়াউর রহমান হত্যামামলা

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬