মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সব সরকারি সুবিধা এক কার্ডে, ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের সাধারণ মানুষ, প্রান্তিক কৃষক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সব ধরনের সরকারি সামাজিক ও আর্থিক সুবিধা একটি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ভবিষ্যতে ‘ইউনিভার্সাল কার্ড’ নামে একটি একক পরিচয়পত্রের মাধ্যমে নাগরিকরা বিভিন্ন সরকারি সেবা ও সুবিধা গ্রহণ করতে পারবেন।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকদের প্রয়োজনীয় সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, প্রবাসী কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য চালু থাকা বিশেষ কার্ডগুলোর সুবিধা ভবিষ্যতে একটি ‘ইউনিভার্সাল কার্ড’-এর আওতায় আনা হবে। এতে নাগরিকরা একক কার্ড ব্যবহার করে বিভিন্ন সরকারি সুবিধা গ্রহণ করতে পারবেন।

বক্তব্যে কৃষি খাতের উন্নয়ন এবং প্রান্তিক কৃষকদের সহায়তার বিষয়েও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত বকেয়া থাকা কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। এর ফলে প্রায় ১৩ লাখ প্রান্তিক কৃষক সরাসরি উপকৃত হয়েছেন।

সামাজিক সুরক্ষা কর্মসূচির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব কর্মসূচি বাস্তবায়নে রাজনৈতিক বিভেদ নয়, বরং জাতীয় ঐক্য প্রয়োজন। তিনি ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্যক্রমে সমর্থন দেওয়ায় বিরোধী দলের সদস্যদের ধন্যবাদ জানান।

অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকে এগোতে চায়। দুর্নীতি ও অর্থপাচার রোধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির কাছাকাছি নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, তথ্যপ্রযুক্তি, ব্লু ইকোনমি, ইকোট্যুরিজমসহ বিভিন্ন খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে ভাষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং আধুনিক ক্যারিয়ার সেন্টার প্রতিষ্ঠার কাজ চলছে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি। এ প্রকল্পের আওতায় নতুন ১০ হাজার নার্সারি উদ্যোক্তা তৈরি এবং প্রায় আড়াই লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানান প্রধানমন্ত্রী।

বক্তব্যের শেষদিকে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ‘জুলাই সনদ’-এর বিভিন্ন অঙ্গীকার বাস্তবায়ন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার, আইনশৃঙ্খলা বাহিনীকে আরও পেশাদার করে তোলা এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র গঠনে সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। 

স্কাইটাইমস/টিএম/১৫ জুলাই

বিষয় : জাতীয় সংসদ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ইউনিভার্সাল কার্ড

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সব সরকারি সুবিধা এক কার্ডে, ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x