মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কার্যকর উদ্যোগের আহ্বান বিরোধীদলীয় নেতার

জাতীয় সংসদকে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের জায়গা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। একইসঙ্গে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কার্যকর ও নীতিনিষ্ঠ উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বিভিন্ন জাতীয় ইস্যুতে বক্তব্য দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

ড. শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদের কার্যক্রম যত বেশি নিয়মতান্ত্রিক, কার্যকর ও অংশগ্রহণমূলক হবে, ততই মানুষের আস্থা ও বিশ্বাস বাড়বে। তিনি সংসদ পরিচালনায় স্পিকারের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে সংসদীয় কার্যপ্রণালি ও বিধি-বিধান কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেন।

সম্প্রতি পাস হওয়া একটি গুরুত্বপূর্ণ বিলের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, বিরোধী দলের সদস্যরা বিলটি নিয়ে পর্যাপ্ত আলোচনা ও মতামত দেওয়ার সুযোগ পাননি। ভবিষ্যতে এ ধরনের বিষয়ে বিরোধী দলকে যথাযথভাবে অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানান তিনি। অন্যথায় সংসদীয় কার্যক্রম জনগণের সময় ও অর্থের অপচয়ে পরিণত হতে পারে বলেও মন্তব্য করেন।

সাম্প্রতিক বন্যা, ভূমিধস ও পানিতে ডুবে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিরোধীদলীয় নেতা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বিশেষ আর্থিক সহায়তার আহ্বান জানান। তিনি বলেন, এবারের দুর্যোগে চট্টগ্রাম অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন।

রাজধানী ঢাকার জলাবদ্ধতা ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়েও সমালোচনা করেন তিনি। তার মতে, সামান্য বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়ছে, যা জনস্বাস্থ্য ও নাগরিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। ঢাকা শহরের উন্নয়নে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের পাশাপাশি বিশেষ বরাদ্দের আহ্বান জানান তিনি।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধিকে ইতিবাচক উল্লেখ করে ড. শফিকুর রহমান প্রাথমিক শিক্ষা, নৈতিক শিক্ষা এবং ধর্মীয় মূল্যবোধভিত্তিক শিক্ষার ওপর জোর দেন। পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা এবং অবহেলিত স্বতন্ত্র মাদ্রাসাগুলোর উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

উন্নয়ন বরাদ্দ বণ্টনে বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, সরকারি উন্নয়ন প্রকল্প ও অর্থ বরাদ্দে বিরোধী দলের নির্বাচিত প্রতিনিধিরা সমান সুযোগ পাচ্ছেন না। রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে জনগণের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সুষম উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সরকারি অর্থে নির্মিত স্থাপনায় ব্যক্তি বা রাজনৈতিক নেতাদের নামে নামফলক স্থাপনের সংস্কৃতিরও সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসব নামফলক পরিবর্তনে বিপুল পরিমাণ সরকারি অর্থ অপচয় হয়। তাই এ ধরনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা প্রয়োজন।

দেশের অন্যতম বড় সমস্যা হিসেবে দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে জুলাই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানান ড. শফিকুর রহমান। পাশাপাশি সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্বীকৃতি হিসেবে নিয়মিত বিশেষ প্রণোদনা বা এক মাসের মূল বেতনের সমপরিমাণ বোনাস দেওয়ার দাবিও জানান তিনি। 

স্কাইটাইমস/টিএম/১৫ জুলাই 

বিষয় : জাতীয় সংসদ বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামী

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কার্যকর উদ্যোগের আহ্বান বিরোধীদলীয় নেতার

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x