ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে। এর মধ্য দিয়ে ২০০৩ সালে শুরু হওয়া দেশটিতে যুক্তরাষ্ট্রের প্রায় ২৩ বছরের সামরিক উপস্থিতির অবসান ঘটতে যাচ্ছে।
মঙ্গলবার (১৪ জুলাই) হোয়াইট হাউসে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি এ সিদ্ধান্তের কথা জানান। দুই দেশের নেতারা বলেন, ২০২৪ সালে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় সেনা প্রত্যাহার চুক্তির ধারাবাহিকতায় এই পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরাকে স্থায়ীভাবে মার্কিন সেনা মোতায়েন রাখার প্রয়োজনীয়তা এখন আর নেই। তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও জ্বালানি খাতে সহযোগিতা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। তাই সামরিক উপস্থিতির পরিবর্তে ভবিষ্যতে পারস্পরিক অংশীদারিত্ব অর্থনৈতিক সম্পর্কের ওপর ভিত্তি করেই এগিয়ে যাবে।
তবে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ইরাককে সহযোগিতা করতে প্রস্তুত থাকবে বলেও জানান ট্রাম্প। তার ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে এমন প্রয়োজনীয়তা দেখা দেওয়ার সম্ভাবনা খুবই কম।
ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি বলেন, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকে অবস্থানরত সব মার্কিন সেনা দেশ ত্যাগ করবে। তবে সেনা প্রত্যাহার হলেও দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিকভাবেই চলবে এবং মার্কিন কোম্পানিগুলো ইরাকে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।
এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ২০২৪ সালে জো বাইডেন প্রশাসনের সময়ে আইএসবিরোধী বহুজাতিক মিশন সমাপ্ত করার লক্ষ্যে যে চুক্তি হয়েছিল, বর্তমান সেনা প্রত্যাহার তারই বাস্তবায়নের অংশ। ওই চুক্তির পর থেকেই ধাপে ধাপে ইরাকে মার্কিন সেনার সংখ্যা কমানো হচ্ছিল।
যেভাবে শুরু হয়েছিল মার্কিন সামরিক উপস্থিতি
২০০৩ সালের মার্চে ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে—এমন অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। ওই অভিযানের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সরকার উৎখাত করা হয়। তবে পরবর্তী সময়ে বিভিন্ন আন্তর্জাতিক তদন্তে ওই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ইরাকে সংঘাত বাড়তে থাকায় ২০০৭ সালে দেশটিতে মার্কিন সেনার সংখ্যা সর্বোচ্চ প্রায় ১ লাখ ৭০ হাজারে পৌঁছায়।
পরে বারাক ওবামা প্রশাসনের সময়ে ২০১১ সালে অধিকাংশ মার্কিন যুদ্ধাভিযানকারী সেনা ইরাক ছাড়লেও সীমিতসংখ্যক সেনা নিরাপত্তা সহযোগিতার জন্য থেকে যায়। তবে ২০১৪ সালে ইসলামিক স্টেট (আইএস) ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করলে ইরাক সরকারের অনুরোধে যুক্তরাষ্ট্র আবারও সেনা মোতায়েন করে। তাদের দায়িত্ব ছিল ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া, রসদ সহায়তা এবং আইএসবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা।
পরবর্তী সময়ে আইএসের নিয়ন্ত্রণ ভেঙে পড়লেও ইরাকি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য কয়েক হাজার মার্কিন সেনা সেখানে অবস্থান করছিল। ২০২৪ সালের চুক্তির পর সেই সংখ্যাও ধাপে ধাপে কমানো হয়। আগামী ৩০ সেপ্টেম্বর শেষ মার্কিন সেনা ইরাক ত্যাগ করলে দুই দেশের সম্পর্ক সামরিক সহযোগিতার অধ্যায় পেরিয়ে অর্থনৈতিক অংশীদারিত্বের নতুন পর্যায়ে প্রবেশ করবে।
সূত্র: ওপেন ম্যাগাজিন
স্কাইটাইমস/টিএম/১৫ জুলাই
বিষয় : যুক্তরাষ্ট্র ইরাক সেনা প্রত্যাহার

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬