মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। তবে চলমান শিক্ষার্থী আন্দোলন, এইচএসসি পরীক্ষা ঘিরে উদ্ভূত পরিস্থিতি এবং সার্বিক শিক্ষা পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে ধারণা করা হচ্ছে।

এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের দেওয়া আল্টিমেটাম অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—

* শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

* শিক্ষার্থীদের নিয়ে দেওয়া বক্তব্যের জন্য প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা।

* এইচএসসি পরীক্ষা সংক্রান্ত নতুন ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত ঘোষণা।

শিক্ষার্থীদের আল্টিমেটামের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে বৈঠক শেষে এ বিষয়ে সরকার বা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

স্কাই টাইমস/ এমএ/ ১৪ জুলাই

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x