মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, সভাপতি সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধনের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে।

সোমবার (১৩ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন চলাকালে এই কমিটি গঠন করা হয়। সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংবিধান সংশোধনের লক্ষে ১৭ সদস্যের সর্বদলীয় কমিটি গঠনের প্রস্তাব করেন। এতে সরকারি দল বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি (পার্থ), গণঅধিকার পরিষদ (নুরু), গণসংহতি আন্দোলনের (সাকি) প্রতিনিধিদের নাম ঘোষণা করেন। 

পাশাপাশি এই কমিটিতে বিরোধী দলের ৫ জন সদস্যের নাম দেওয়ার প্রস্তাব করেন। তবে বিরোধী দল তা প্রত্যাখান করে সংসদে ওয়াকআউট করে।

কমিটির সদস্যরা হলেন—চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীন, শাকিলা ফারজানা ও মাহমুদুল হক রুবেল।

এছাড়াও গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জোনায়েদ আব্দুর রহিম সাকি, বিজেপির সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ, গণঅধিকার পরিষদের সংসদ সদস্য নুরুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলি উল্লাহ।

এদিকে বিরোধী দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্তির জন্য কমিটিতে পাঁচটি সদস্যপদ খালি রাখা হয়েছে। পরবর্তী সময়ে এসব পদে প্রতিনিধিদের মনোনয়ন দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে বিরোধীরা গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। 

এইসময় বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান প্রতিবাদ জানিয়ে বলেন, “সংসদ ভোট ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে। আমরা সংসদ সদস্য হিসেবে ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছি। একটা আপনারা মানছেন, আরেকটা মানছেন না। সংবিধান এভাবে সংশোধন করা হলে গণভোটের রায়ের প্রতি অসম্মান করা হবে। আমরা সেটি করতে চাই না। এজন্য সংবিধান সংশোধন কমিটিতে আমরা আগেও অংশ নিতে চাইনি। এখানে আমাদের কনসেপচুয়াল পার্থক্য আছে। এখনও অংশ নিতে চাই না।”

তবে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ সংবিধান সংশোধন কমিটি গঠনের যৌক্তিকতা তুলে ধরে বলেন,   “সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়াই বেআইনি। কারণ এই সংসদ গঠিত হয়েছে বর্তমান সংবিধান অনুযায়ী। এই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণের ওপর আলোচনা হয়েছে। বিরোধী দল আলোচনায় অংশ নিয়েছে। এই সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের সুযোগ নেই। ”

স্কাই টাইমস/ এমএ/ ১৩ জুলাই

বিষয় : সংবিধান সংস্কার কমিশন গঠন সালাউদ্দিন আহমেদ জাতীয় সংসদ

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, সভাপতি সালাহউদ্দিন আহমদ

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x