মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

কলকাতা বিমানবন্দরের ১৩৬ বছরের পুরোনো মসজিদে নামাজ বন্ধ, নিরাপত্তা নিয়ে বিতর্ক

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো একটি মসজিদে নামাজ আদায় সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। একই সঙ্গে মসজিদে প্রবেশের জন্য অস্থায়ী পাস ইস্যুও স্থগিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এ সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা ও বিমানবন্দরের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিমানবন্দরের অভ্যন্তরে অবস্থিত ঐতিহাসিক গৌরীপুর জামে মসজিদ, যা বাঁকড়া মসজিদ নামেও পরিচিত, দ্বিতীয় রানওয়ের খুব কাছাকাছি অবস্থান করছে। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, মসজিদটির অবস্থানের কারণে দীর্ঘদিন ধরে রানওয়ে সম্প্রসারণের কাজ ব্যাহত হচ্ছে। প্রধান রানওয়ে রক্ষণাবেক্ষণের সময় বিকল্প রানওয়ে ব্যবহারেও এতে জটিলতা তৈরি হয়।

দমদম উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার বলেন, বিমানবন্দর একটি উচ্চ নিরাপত্তাসম্পন্ন এলাকা। সাধারণত বায়োমেট্রিক যাচাই ও অনুমোদিত পাস ছাড়া সেখানে প্রবেশের সুযোগ নেই। কিন্তু মসজিদে নামাজ আদায়ের জন্য প্রতিদিন বহু বহিরাগত প্রবেশ করেন, যা নিরাপত্তা ব্যবস্থার জন্য উদ্বেগের বিষয় বলে তিনি মন্তব্য করেন।

রোববার (১২ জুলাই) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, জাতীয় নিরাপত্তা ও বিমানবন্দরের নিরাপত্তাই সর্বাগ্রে বিবেচ্য। তিনি উল্লেখ করেন, কলকাতা বিমানবন্দরের ভৌগোলিক অবস্থান সংবেদনশীল হওয়ায় নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের ছাড় দেওয়া সম্ভব নয়।

কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে বলেন, অতীতে রাজনৈতিক কারণে বিষয়টি সমাধান করা হয়নি। তবে বর্তমানে বিমানবন্দরের উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে মসজিদটি অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে।

রাজ্যের আরেক মন্ত্রী দিলীপ ঘোষও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রানওয়ে এলাকার ভেতরে মসজিদটি রেখে দেওয়া হয়েছিল, যা এখন বিমানবন্দরের কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

শনিবার (১১ জুলাই) থেকে নামাজ আদায় বন্ধ এবং অস্থায়ী পাস ইস্যু স্থগিত হওয়ার পর বিমানবন্দর এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।

অন্যদিকে, এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন মসজিদ কমিটির সভাপতি ও তৃণমূল কংগ্রেসের সাবেক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ১৩৬ বছরেরও বেশি সময় ধরে মসজিদটি সেখানে রয়েছে। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চললেও আলোচনার মাঝপথে নামাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক।

ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় স্বাধীনতা ব্যক্তিগত অধিকার হলেও আইন ও নিরাপত্তা বিধি মেনে চলা সবার দায়িত্ব। রানওয়ে সম্প্রসারণের কাজ সম্পন্ন করতে ভবিষ্যতে মসজিদটি স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

সূত্র: এনডিটিভি

স্কাইটাইমস/টিএম/১৩ জুলাই 

বিষয় : ভারত মসজিদ

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

কলকাতা বিমানবন্দরের ১৩৬ বছরের পুরোনো মসজিদে নামাজ বন্ধ, নিরাপত্তা নিয়ে বিতর্ক

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x