মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

৭৪ বছর বয়সে মারা গেলেন কাতারের সাবেক আমির শেখ হামাদ

ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাবা শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে মারা গেছেন। রোববার (১২ জুলাই) এক বিবৃতিতে দেশটির আমিরি দিওয়ান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

শেখ হামাদ ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে হস্তান্তর করেন।

তার নেতৃত্বে কাতারে রাজনৈতিক ও অর্থনৈতিক খাতে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) শিল্পের দ্রুত বিকাশ, আন্তর্জাতিক পরিমণ্ডলে কাতারের কূটনৈতিক অবস্থান শক্তিশালী করা এবং ২০২২ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের স্বত্ব অর্জন তার শাসনামলের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হয়।

আন্তর্জাতিক কূটনীতি ও আঞ্চলিক সহযোগিতায় অবদানের জন্য শেখ হামাদ বিভিন্ন আরব ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হন। 

স্কাইটাইমস/টিএম/১২ জুলাই 

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x