যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পাল্টা জবাব হিসেবে জর্ডানে অবস্থিত মার্কিন প্রিন্স হাসান বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। রোববার (১২ জুলাই) দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে। খবর প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ইরানি এরোস্পেস ফোর্সের পরিচালিত এ হামলায় বিমানঘাঁটির কমান্ড ও কন্ট্রোল সেন্টার এবং এমকিউ-৯ রিপার ড্রোনের হ্যাঙ্গার ধ্বংস করা হয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে এটি ছিল ‘বিধ্বংসী প্রতিক্রিয়ার’ প্রথম ধাপ, যার লক্ষ্য ছিল জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামো।
এদিকে, আইআরজিসি আরও জানায়, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে অবৈধ নৌপথ ব্যবহার করে কয়েকটি জাহাজ চলাচলের চেষ্টা করলে সেগুলো প্রতিহত করা হয়। একই সময়ে সাইপ্রাসের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজে হামলার ঘটনায় আগুন ধরে যায় এবং জাহাজটির ইঞ্জিন কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় একজন বেসামরিক নাবিক নিখোঁজ রয়েছেন বলে দাবি করা হয়েছে।
তবে এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্কাই টাইমস / এমএ / ১২ জুলাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬