মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে ইতালি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, এ বিষয়ে সরকারের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
বুধবার আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মেলোনি বলেন, ইরানকে ঘিরে সংঘাত শুরুর পর থেকেই ইতালির নীতি একই রয়েছে।
তিনি বলেন, "ইরানকে কেন্দ্র করে সংঘাত শুরু হওয়ার পর থেকেই আমাদের অবস্থান স্পষ্ট। ইরানের বিরুদ্ধে কোনো হামলা বা সামরিক অভিযানে ইতালি অংশ নেবে না।"
মেলোনির বক্তব্যে স্পষ্ট হয়েছে, মধ্যপ্রাচ্যের সংকট ঘিরে ইতালি কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে এবং সরাসরি সামরিক সম্পৃক্ততা এড়িয়ে চলার নীতি বজায় রাখতে চায়।
এর আগে চলতি বছরের মার্চে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাওয়া একটি মার্কিন সামরিক বিমানকে সিসিলির সিগোনেলা বিমানঘাঁটিতে অবতরণের অনুমতি দেয়নি ইতালি। বিশ্লেষকদের মতে, ওই সিদ্ধান্তের মাধ্যমেই রোম সংকটকে ঘিরে সরাসরি সামরিক কর্মকাণ্ডে জড়ানোর বিপক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল।
স্কাই টাইমস/ এমএ/ ১০ জুলাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬